প্রচ্ছদ দৈনিক খবর

আমার মৌলিক চাহিদা রাসুল (স:) এর দেখানো পথে চলাঃ নোবেল

2
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বর্তমানে বাংলাদেশের যে কয়জন তরুণ কণ্ঠশিল্পী গান গেয়ে মানুষের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন তাঁর মধ্যে নোবেল অন্যতম। তবে আলোচনা- সমালোচনা নিয়েই তাঁর ক্যারিয়ার।

নতুন খবর হচ্ছে, নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন নোবেল। তিনি লিখেন আসসালামু আলাইকুম। আমি মানুষ। নোবেল। আমা’র মৌলিক চাহিদা খাওয়া, ঘুমানো, সৃষ্টিক’র্তার ইবাদত করা এবং রাসুল (স:) এর দেখানো পথে চলা। কিন্তু দুর্ভাগ্য অথবা সৌভাগ্যবশত, আমা’র মৌলিক প্রোফেশন অথবা বিনোদনের মাধ্যম গান শোনা, তারপর গান গাওয়া। যা হয়তো অনেকের পছন্দ, অনেকের নয়। সে বিষয়ে দু:খিত।

ছোটবেলায় নিউজ পেপারে সুডোকু খেলতাম। শুকরিয়া। এরপর নিউজ পেপার আর আমা’র কোনো কাজে এসেছে? ঠিক মনে পড়ে না। তবে হ্যাঁ! যেহেতু ‘নোবেল’ আপনাদের কাছে একটা পরিচিত নাম, এই নামে কিছু নিউজ তো ছাপা হতেই পারে। এতে ঘাবড়ে যাবার কিছু নেই…।