প্রচ্ছদ দৈনিক খবর

আমাদের বিচ্ছেদ হয়েছে দুই বছর আগেই : মাহি

6
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ার গুঞ্জনটা চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ঘিরে বেশ পুরানো। বিভিন্ন সময়ে গনমাধ্যমে তাদের বিচ্ছেদের ব্যাপারে বেশ কিছু প্রতিবেদনও প্রকাশ হয়েছিল। কিন্তু বরাবরই অস্বীকার করে গেছেন এই নায়িকা।জানিয়েছেন, স্বামীকে নিয়ে খুবই ভালো ও সুখে আছেন। তবে সত্যিটা খুব বেশিদিন আড়াল করতে পারলেন না মাহি।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে (২৩ মে) মাহি তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে জানান স্বামীর সঙ্গে বিচ্ছেদের খবর।প্রথমে ভক্তরা ভেবে নিয়েছিল স্বামী মাহমুদ পারভেজ অ’পুর সঙ্গে পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন মাহিয়া মাহি। কারণ এই দম্পতির বিয়ে হয়েছিল ২০১৬ সালে।

কিন্তু দেশের একটি জনপ্রিয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে মাহি জানালেন, তাদের বিচ্ছেদ হয়ে গেছে আরও দুই বছর আগেই। তার মানে এই নায়িকার দাম্পত্য জীবন টিকেছিল তিন বছর। মাহির দেওয়া তথ্যমতে, ২০১৯ সালেই স্বামী অ’পুর সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার।দেশের একটি জনপ্রিয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে মাহি জানান, এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া নয়। প্রায় দুই বছর আগে আমাদের বিচ্ছেদ হয়েছে। কিন্তু ব্যাপারটা দুই পরিবার ছাড়া কেউ জানত না। বলতে পারেন, সবাইকে জানানোটা হঠাৎ করেই। জানানোর কারণও আছে। বিচ্ছেদের পরও গত দুই বছর আম’রা দুজন বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘুরেছি, আড্ডা দিয়েছি।

সেসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে। এসব দেখে মানুষ আসল ঘটনাটা জানতে পারেনি। এই ছবি দেখে সবাই ভাবেন, আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। মানুষ আমাকে প্রায়ই জিজ্ঞাসা করে, আমি ঢাকায় না কি শ্বশুরবাড়ি সিলেটে। এটা শুনতে নিজের কাছেই পেইন লাগে, অস্বস্তি লাগে। আমা’র মনে হয়, অ’পুকে আরও বেশি অস্বস্তিতে পড়তে হয়। কারণ, মানুষ তো জানেন না আমাদের বিচ্ছেদ আগেই হয়ে গেছে। আমা’র মনে হয়েছে বিষয়টি সবার জানা উচিত। অ’পুর জন্যই সেটা বেশি দরকার। কারণ, বিষয়টি পরিষ্কার না হলে সে তো এগোতে পারবে না। আমি হয়তো আমা’র মতোই থেকে যাব। নিজের মতো করে মানিয়ে নিতে পারব। আমি অ’পুর পরিবারকে বেশি ভালোবাসি। তাই মানবিক কারণেই বিষয়টি পরিষ্কার করে দিলাম।

তবে এতদিন কেনো এই সত্যটা চেপে ছিলেন মাহি? সেই উত্তরও দিয়েছেন। মাহি বললেন, মনে হয়েছিল এই সময়টার মধ্যে সব জাগতিক ঝামেলাগুলো কাটিয়ে উঠতে পারব। কিন্তু পারিনি। অ’পু আমাকে খুব ভালোবাসে। সে বেশি করে চাইত সর্ম্পকটা ধরে রাখতে। সেই ভালোবাসা থেকেই অ’পু চেয়েছিল ঘটনাটি প্রকাশ না করার জন্য। সে ভেবেছিল, হয়তো একটা সময় সব ঠিক হয়ে যাবে। তাঁর কারণেই এত দিন ঘটনাটি কাউকে জানাইনি। কিন্তু বেশ কিছুদিন ধরে মনে হচ্ছিল, বিষয়টি গো’পন রেখে অ’পুর ক্ষতি করে যাচ্ছি। আমা’র কোনো রাইট নেই তাঁর ক্ষতি করার। আসলে এত দিন ধরে জানানো, না জানানোর দ্বিধাদ্বন্দ্ব থেকে বের হতে চেয়েছি আমি।

সকলের প্রতি অনুরোধ জানিয়ে মাহি বলেন, ‘মানুষের জীবনে অনেক কিছুই ঘটে। অনেক কিছু ভাগ্যের ওপর নির্ভর করে। এইটুকু বলব, আমি অ’পুকে সম্মান করি। আমাদের মধ্যে ব্যক্তিগত বোঝাপড়া নিয়ে কিছু বিষয়ে সমস্যা ছিল। যেটা হয় তো আমাদের স’ম্পর্ক টিকতে দিল না। হয়তো আরও কিছু বিষয় ছিল। তবে আপনাদের কাছে অনুরোধ, তার ও আমা’র কোনো অসম্মান হোক তেমন কিছু চাই না।’

উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ মে মাহি-অ’পু জমকালো আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা পালন করেন।