‘আমাকে দেখতে ধনীদের মতো, গরিবের মতো নয়, যেটা আমি অনেক আগেই বুঝে গিয়েছিলাম।’ বেশকিছু দিন আগে ‘কফি উইথ করণ’-এ এসে এমনই মন্তব্য করে বসেছিলেন কাজল।
সম্প্রতি নতুন করে ভাই’রাল হওয়া এই ভিডিয়োতে ফের চর্চায় উঠে এসেছেন অ’ভিনেত্রী। ঠিক কী’ বলছিলেন কাজল?ভাই’রাল হওয়া কাজলের ‘কফি উইথ করণ’-এর এপিসোডটি ২০১৪ সালের। যেখানে কাজলের সঙ্গে হাজির ছিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। করণ কাজলকে প্রশ্ন করেছিলেন তিনি কি ধরনের ছবি দিয়ে কামব্যাক করতে চান? তিনি কি বাছাই করে ছবি করতে চান?
উত্তরে কাজল জানিয়েছিলেন, তিনি যে চরিত্রে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তাতে অ’ভিনয়ও করেন না। সেই সঙ্গে কাজল আরও বলেন, ‘আমি অনেক আগেই ঠিক করে নিয়েছিলাম, আমায় দেখতে ধনীদের মতো, গরিবের মতো নয়। ছবিতে আমি যদি ঘাঘড়া চোলিও পরি, তাহলেও দেখি আমাকে নিম্নবিত্তদের মতো লাগছে না।’
যদিও করণের মতে কাজল অনেকটাই ভুল। করণ জোহরের কথায়, বেশকিছু ছবিতে কাজলকে নিম্নবিত্তদের মতো লেগেছে। প্রসঙ্গত, শেষবার কাজলকে নেটফ্লিক্সে ‘ত্রিভঙ্গ’ বলে একটি ছবিতে দেখা গিয়েছে।













































