প্রচ্ছদ দৈনিক খবর

আবার অস্ট্রেলিয়ার অধিনায়ক হচ্ছে স্মিথ !

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

কেপটাউন কান্ডের পর কেটে গেছে ৩ বছর, ক্রিকেট অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা শেষ করে জাতীয় দলেও ফিরেছেন স্টিভেন স্মিথ, তবে অধিনায়কত্ব আর ফিরে পাননি। সম্প্রতি অধিনায়ক হিসেবে আবারও দায়িত্ব নেওয়ার আগ্রহ জানান স্মিথ, সে সময় সেই সম্ভাবনা উড়িয়ে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।

তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার অবস্থান পাল্টেছে, কেউ ভুল করে তারপর অনুশোচনা করলে তাকে আরও একবার সুযোগ দেওয়া উচিত বলে জানিয়েছে সংস্থাটি। তবে স্মিথকে আবারও অধিনায়ক হিসেবে ফেরানোর আগে অনেকের সাথে আলোচনা করতে হবে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। স্মিথকে ফেরানোর ইঙ্গিত দিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্মকর্তা সাইমন লংস্টাফ বলেন, “ক্রিকেটকে কলুষিত করলে আমাদের বোর্ড সব সময় কড়া পদক্ষেপ নিয়েছে,

কিন্তু কোন মানুষ অপরাধ করার পর নিজের ভুল বুঝতে পারলে তাঁকে আরও একবার সুযোগ দেওয়া উচিত। এটাই মানবতার ধর্ম, ক্রিকেট অস্ট্রেলিয়া এই নীতি নিয়ে এগোতে চায়।” “তাই ওকে আবারও একবার সুযোগ দেওয়া যেতেই পারে, কিন্তু এটাও মনে রাখতে হবে যে স্টিভ স্মিথের উপর সবার অনেক প্রত্যাশা রয়েছে। একবার ও দেশের ক্রিকেটকে সমস্যায় ফেলেছিল, তাই স্মিথকে ফের একবার অধিনায়ক করার আগে অনেকের সঙ্গে আলোচনা করতে হবে।”

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনে বল টেম্পারিং বিতর্কে জড়িয়ে জাতীয় দল থেকে ১ বছর ও অধিনায়কত্ব থেকে ২ বছর নিষিদ্ধ হন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। সেই ঘটনার পর অস্ট্রেলিয়ার নেতৃত্বে আর কখনই ফিরবেন না বলে জানিয়ে দেন ওয়ার্নার, তবে আবারও অধিনায়কত্ব পাওয়ার প্রত্যাশা জানান স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়া বর্তমানে দুই অধিনায়কের অধীনে খেলছে, দলটির ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

তার নেতৃত্বেই আগামী ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে চায় অস্ট্রেলিয়ার, যে কারণে ওয়ানডেতে আপাতত স্মিথের ফেরার সুযোগ নেই। তবে তাকে আশাবাদী করে তুলছে টেস্ট অধিনায়ক টিম পেইনের অধিনায়কত্ব ও ফর্ম, অস্ট্রেলিয়াও এই জায়গাটা নিয়ে অস্বস্তিতে আছে।