প্রচ্ছদ দৈনিক খবর

আবারো চট্টগ্রামে করোনায় একদিনে লম্বা হল লাশের মিছিল !

3
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৪ জন। রবিবার (৯ মে) সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী,

গত একদিনে ১ হাজার ১৯৭টি নমুনা পরীক্ষায় ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীর ৫৫ জন এবং বিভিন্ন উপজেলার ১৯ জন রয়েছে। এই নিয়ে চট্টগ্রামে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৯৩ জন এবং ৫৫৯ জন মারা গেছেন।

আরো পড়ুন: ডিএসই-তে সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতায় লেনদেন চলছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথমদিনে ইতিবাচক ধারায় লেনদেন চলছে। প্রথম ঘণ্টায় লেনদেন ৪০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। রবিবার (৯ মে) ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬১১ পয়েন্টে।

ডিএসই’র অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক শূন্য দশমিক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৫৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৪০ পয়েন্টে। সকাল ১১টা পর্যন্ত টাকার অংকে লেনদেন হয়েছে ৪৪৮ কোটি ৪৫ লাখ ৪৬ হাজার টাকা। ডিএসই-তে আজ ৩৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩২টির, শেয়ার দর কমেছে ১৪৫টির এবং ৬৫টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।