প্রচ্ছদ দৈনিক খবর

আবারও সংক্রমণের রেকর্ড ভাঙল ভারত, মৃত্যু কিছুটা কমেছে

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ভারত যেন করোনা সংক্রমণের রেকর্ড ভাঙায় উন্মাদ হয়ে গেছে। গত কয়েকদিনের অবস্থা থেকে তেমনটাই মনে হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আবারও ভারতে সংক্রমণের রেকর্ড হয়েছে। তবে আশার কথা হচ্ছে আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮৬ হাজার। এই সময়ের মধ্যে মারা গেছে ৩ হাজার ৪৯৮ জন।

একদিন আগেই আক্রান্তের সংখ্যা ছিল তিন লাখ ৭৯ হাজারের বেশি এবং মারা গেছে তিন হাজার ৬৪৫ জন। অর্থাৎ একদিনের ব্যবধানের মৃতের সংখ্যা কিছুটা কমলেও আক্রান্তের সংখ্যা বেড়েছে।

আরও পরুন=করোনার দ্বিতীয় ঢেউ যে ভারতের স্বাস্থ্য ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছে, সে কথা আর বলার অপেক্ষা রাখে না। মানুষের প্রাণ বাঁচাতে এখন একাধিক দেশের কাছে সহযোগিতা চাইতে হচ্ছে ভারতকে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়ার মতো দেশ তো বটেই, সীমান্ত সংঘাত ঘিরে দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে এসে ঠেকা চীনের কাছ থেকে সাহায্য নেয়ার বিষয়েও আর আপত্তি নেই দিল্লির।

তবে ভারত বিপদে বিভিন্ন দেশের সহযোগিতা চাওয়ার পর থেকেই অনেক দেশই ইতোমধ্যেই তাদের পাশে এসে দাঁড়িয়েছে। নতুন করে এই তালিকায় যুক্ত হলো হংকং এবং আয়ারল্যান্ড। শুক্রবার ৩০০ অক্সিজেন কনসেনট্রেটর পাঠিয়েছে হংকং। ইন্ডিগো বিমানের ফ্লাইটে এগুলো ভারতে এসে পৌঁছেছে।এছাড়া আয়ারল্যান্ডও অক্সিজেন দিয়ে সাহায্য

করছে। তারা ৭০০ অক্সিজেন কনসেনট্রেটর এবং ৩৬৫টি ভেন্টিলেটর পাঠিয়েছে। এর আগে মস্কো থেকে বৃহস্পতিবার সকালে ভারতের দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছায় দুটি বিমান। এই দুই বিমানে অক্সিজেন কনসেনট্রেটর, ভেন্টিলেটরসহ বেশকিছু করোনা চিকিৎসা সরঞ্জাম ভারতকে দিয়েছে রাশিয়া।