প্রচ্ছদ দৈনিক খবর

আবারও লকডাউন বাড়লো, চলবে দূরপাল্লার বাস

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

চলমান লকডাউন আবারো বাড়ানো হয়েছে। লকডাউন বাড়লেও অর্ধক যাত্রী নিয়ে চলবে দূরপাল্লার বাস। নতুন কিছু শর্ত যোগ ৩০ মে মধ্যরাত পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে।

এতে বলা হয়েছে, আন্তঃজে’লাসহ সব যানবাহন চলাচল করবে অর্ধেক যাত্রী নিয়ে। তবে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে।

হোটেল রেস্তোরাঁ ও খাবার দোকান খুলে দেওয়া হবে। তবে আসন সংখ্যার অর্ধেক সেবাগ্রহীতা সেবা গ্রহণ করতে পারবে।

রবিবার (২৩ মে) এসব শর্তে বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

করো’নার সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আটদিনের কঠোর লকডাউন শুরু হয়। লকডাউনের মধ্যে পালনের জন্য ১৩টি নির্দেশনা দেয়া হয় সরকারের পক্ষ থেকে। পরবর্তীতে চার দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়। সেই মেয়াদ শেষ হবে আজ রোববার মধ্যরাতে।

নতুন করে ২৪ থেকে ৩০ মে এই ৭ দিন লকডাউন থাকছে।