প্রচ্ছদ দৈনিক খবর

আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের মেয়াদ বাড়ল

2
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশে চলমান সরকারি বিধিনিষেধের সাথে সমন্বয় করে আন্তর্জাতিক রুটের নিয়মিত ফ্লাইট ৫ মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে প্রবাসীদের বিষয়টি বিবেচনায় নিয়ে আগের মতোই সাতটি দেশে বিশেষ ব্যবস্থায় ফ্লাইট চলবে। মঙ্গলবার (২৭ এপ্রিল) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান বলেন, আমরা ফ্লাইট চালুর বিষয়টি নিয়ে এখনও আলোচনা করছি। লকডাউন যেহেতু সাত দিন বৃদ্ধি করা হয়েছে, এ জন্য ফ্লাইট চলাচলের বিধিনিষেধও পরবর্তী সাত দিনের জন্য অব্যাহত থাকবে।