প্রচ্ছদ বিনোদন

আদিলের জন্য দাম্পত্যে জীবনে চিড় গুনগুন-সৌজন্যের! তবে কি বদলে যাবে সম্পর্কের সমীকরণ?

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বাংলার জনপ্রিয় চ্যানেল ষ্টার জলসায় ‘খড়কুটো’ নিয়ে এখন আলোচনা তুঙ্গে। একদিকে কিছু দর্শক যেমন এই ধারাবাহিকের গল্প, মজা, অভিনয় নিয়ে প্রশংসায় পঞ্চমুখ অপরদিকে এই একই সিরিয়ালে মূল নায়িকার ‘ন্যাকামি’ নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন অনেকেই।

বেশ কয়েকমাস ধরেই স্বগৌরবে চলছে এই জনপ্রিয় ধারাবাহিকটি। আর শুরুর দিন থেকেই এই সিরিয়াল দর্শকদের বসিয়ে রাখছে টিভি স্ক্রিনের সামনে। প্রথাগত ভিলেন, চক্রান্ত, শাশুড়ি-বৌমার কূটকচালি, একাধিক বিয়ের কাহিনীকে দশ গোল দিয়ে সুখী যৌথ পরিবারের গল্প বলে চলেছে অনায়াসে। কিছুদিন আগে ‘গুনগুন’ চরিত্র নিয়ে তৈরী হয়েছিল নানা রকম সমালোচনা।

দিন দিন যেন কমেই যাচ্ছে ‘খড়কুটো’ ধারাবাহিকের টিআরপি। তবে সেই জায়গা দখল করেছে জী বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। এদিকে ‘খড়কুটো’র টিআরপি বাড়াতে বাজিমাত করলো এই ধারাবাহিকের টিম। হ্যাঁ, সিরিয়ালে শীঘ্রই এন্ট্রি নিতে চলেছেন ঋভষ। ইতিমধ্যেই চ্যানেলের তরফে সামনে এসেছে প্রমো, যা ঘিরে হইচই খড়কুটোর ভক্তদের মধ্যে।

খড়কুটোর প্রোমোটে দেখা গিয়েছে, মুখার্জী বাড়িতে নতুন অতিথি হয়ে হাজির হয়েছেন আগন্তু। যাকে দেখা মাত্রই পটকা বলছেন, ‘আমার কতদিনের স্বপ্ন ছিল তোকে এই বাড়িতে নিয়ে আসব, এতদিনে সেই স্বপ্ন পূরণ হল। তোর শরীরে যে আমার রক্ত বইছে সোনা, রক্তের টান খুব মারাত্মক’। এই কথা শুনে হতবাক হয়ে যায় গুনগুন। এমনকি শুধু গুনগুন নয়, সেই সঙ্গে হতবাক হয়ে যায় দর্শকেরাও । তবে কি পটকার ছেলে আগন্তু? নাকি জ্যাঠাই ও বড়মার নাতি? কারণ, এর আগে শোনা গিয়েছিলো জ্যাঠাই ও বড়মার মেয়ে রয়েছে। তবে কি সেই মেয়ের ঘরের ছেলে আগন্তু? এমনি প্রশ্ন উঠছে দর্শকদের মনে ।

সম্প্রতি একটি এপিসোডে দেখা গিয়েছে গুনগুণের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন আসিল। যার ফলে আদিলকে নিয়ে গুনগুন-সৌজন্যর দাম্পত্য জীবনে নেমে এসেছে অবিশ্বাসের কালো মেঘ। আদিলের সঙ্গে গভীর রাত পর্যন্ত গুনগুনের বাইরে থাকাটা এক্কেবারেই মেনে নিতে পারেনি সৌজন্য।এটা দর্শকেরাও সেই এপিসোডে দেখেছেন। যদিও এখনো পর্যন্ত আদিলের পরিচয় নিয়ে মুখার্জী পরিবারে এখনো নানা কথা বার্তা চলছেই। আর এর মাঝে হঠাৎ গুনগুন-সৌজন্যের মাঝে আদিলকে নিয়ে গুনগুন-সৌজন্যর দাম্পত্য জীবনে অবিশ্বাসের কালো মেঘ নেমে আসায় বেশ চিন্তিত দর্শকেরা। তবে খুব শীঘ্রই সৌজন্য ও গুনগুণের সম্পর্কের টানাপোড়েনের জেরে হাটে হাঁড়ি ভেঙে পটকা প্রকাশ্যে আনবেই আদিলের আসল পরিচয় ।