দেশের আ’লোচিত-সমালোচিত তরুণ সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। তাকে নিয়ে বিতর্কের শেষ নেই। একের পর এক উদ্ভট মন্তব্য করে সমালোচিত হচ্ছেন। এবার নতুন বিতর্কে এই সংগীতশিল্পী। গত রবিবার (১৬ মে) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জানান তার মৃ’ত্যুর তারিখ।
তিনি সেই পোস্টে লেখেন, ‘নাম: মাইনুল আহসান নোবলে। জন্ম: ৭ নভেম্বর, ১৯৯৭। মৃ’ত্যু: ১৮ মে, ২০২১। বয়স: ২৩ বছর’।
এরই কিছুক্ষণ আগে আরেক পোস্টে নোবেল জানান, ‘গান বাজনাকে ইতি। মেহেরবান রিলিজ হইলে হইলো, না হইলে নাই। কিন্তু যারা আমা’র পেছনে লাগতেসে, এগুলারে দেখবো আজকের থেকে। বেয়াদব না? ঠিকাছে। সিনিয়র জুনিয়র, সব। আসো খেলি! গোপালীর খেল শুরু। শালা বিএনপি তাই না? দেখি কেমনে টিকিস।’
গানের সুর ও সংগীতায়োজনের মালিকানা নিয়ে সংগীত পরিচালক আহমেদ হু’মায়ূনের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন তিনি। নোবেল তার পেজে নতুন গান ‘মেহেরবান’ এর প্রচারণা চালাচ্ছেন। সেখানে গানটির পরিচয় দিতে গিয়ে তিনি সুর ও সংগীতে নিজের নাম উল্লেখ করেছেন। তবে আগে থেকেই এটা প্রকাশিত যে ‘মেহেরবান’ গানটি গাইছেন নোবেল, আর সুর ও সংগীতে ছিলেন আহমেদ হু’মায়ূন। তাই তার নাম বাদ পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আহমেদ হু’মায়ূন।
আহমেদ হু’মায়ূন ফেসবুকে এ ব্যাপারে লিখেছেন, ‘এই শা’স্তি আমা’র জন্য খুব দরকার ছিল। কারণ পাপ আমি করেছি শা’স্তি তো আমাকেই পেতে হবে। এক অমানুষ মানুষ করার দায়িত্ব নিয়েছিলাম। কিন্তু ভুলেই গেছিলাম অমানুষ তো আর মানুষ হবার নয়। এই অ’প’রাধে আপনারা আমাকে শা’স্তি দিন। যার যা মন চায় তাই শা’স্তি দিন। আমি মা’থা পেতে নেব।’
নোবেল আইডি হ্যাকের নামে প্রতারণা করেন দাবি করে হু’মায়ূন আরও লেখেন, ‘আর হ্যাঁ আইডি হ্যাক করার নামে যে নতুন নাট’ক চলতেছে এগুলা কেউ বিশ্বা’স কইরেন না প্লিজ। এগুলো ও নিজেই করে। আমি সত্যিই এই জাতির কাছে লজ্জিত। পারলে আমাকে ক্ষমা করে দিয়েন সবাই।’













































