করো’নাভাই’রাসের সংক্রমণের কারণে ভ’য়াবহভাবে ক্ষতিগ্রস্ত ভা’রতের পাশে দাঁড়াচ্ছে যু’ক্তরাষ্ট্র। বি’ধ্বস্ত ভা’রতকে সহায়তা করতে যু’ক্তরাষ্ট্র ১০ কোটি ডলারের বেশি মূল্যের চিকিৎসা’সামগ্রী পাঠাচ্ছে বলে জানা যায়। দেশটির প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের বুধবারের (২৮ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) থেকে এসব সরঞ্জাম ভা’রতে আসা শুরু হবে, যা আগামী সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে। যু’ক্তরাষ্ট্রের বিবৃতিতে বলা হয়, ভা’রতকে উপহার দেয়া চিকিৎসা’সামগ্রীগুলোর মধ্যে রয়েছে এক হাজার অক্সিজেন সিলিন্ডার, দেড় কোটি এন৯৫ মাস্ক ও ১০ লাখ র্যাপিড টেস্ট কিট।
হোয়াইট হাউজ আরও জানিয়েছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ২ কোটির বেশি ডোজ তৈরির অর্ডারও ভা’রতকে দিয়েছে যু’ক্তরাষ্ট্র। সহায়তা পাঠানোর কারণ ব্যাখ্যা করে হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়, ‘মহামা’রির শুরুতে আমাদের হাসপাতালগুলো যখন চাপে ছিল তখন ভা’রত যেমন সহায়তা করেছে, ভা’রতের দরকারের সময় যু’ক্তরাষ্ট্রও তেমন সহায়তায় দৃঢ়প্রতিজ্ঞ।’
ভা’রতে গত কিছুদিন ধরে ভ’য়াবহ হয়েছে করো’না পরিস্থিতি। দেশটিতে বুধবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে জানানো হয়, ভাই’রাসে মৃ’তের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। করো’নার সংক্রমণ বৃদ্ধির মধ্যে ভা’রতের হাসপাতালগুলোতে শয্যা ও অক্সিজেনের তীব্র সংকট চলছে। এমন বাস্তবতায় সহায়তায় এগিয়ে আসছে বিভিন্ন ব্যক্তি ও রাষ্ট্র।













































