প্রচ্ছদ দৈনিক খবর

আজান ছাড়া সৌদির মসজিদে মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা

5
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

সৌদি আরবে আজান ও ইকামাত ছাড়া দেশটির মসজিদগুলোতে মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। এছাড়াও আজানের সময় মাইকের আওয়াজ সীমিত করারও নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। রোববার (২৩ মে) দুবাই-ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সৌদির ইসলাম বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ আল শেখের জারি করা এক সার্কুলারে দেশটির সব মসজিদে মাইকের আওয়াজ এক-তৃতীয়াংশ রাখা এবং আজান ও ইকামাত ছাড়া ব্যবহার না করার নির্দেশনা দেয়া হয়েছে।

গালফ নিউজের খবর অনুসারে, সৌদির ওই সার্কুলারটি জারি করা হয়েছে মহানবি (স)-এর একটি হাদীসের ভিত্তিতে, যেখানে বলা হয়েছে, ‘তোমাদের সবাই সৃষ্টিকর্তাকে নীরবে ডাকবে। কেউ কাউকে বিরক্ত করা উচিত নয় এবং (সূরা) পাঠ বা নামাজে একজনের কণ্ঠের ওপর কণ্ঠ তোলা উচিত নয়।’ খবরে বলা হয়েছে, সৌদি আরবে

মসজিদের মাইক শুধু আজান ও ইকামাতের জন্য ব্যবহারের এই নিয়ম জারির ক্ষেত্রে শেখ মোহাম্মদ বিন সালেহ আল ওথাইমীন এবং সালেহ আল ফাজওয়ানের মতো জ্যেষ্ঠ ইসলামী চিন্তাবিদদেরও পরামর্শ নেয়া হয়েছে।