বগুড়ার আদমদীঘিতে শারমিন আক্তার নামে এক প্রবাসীর স্ত্রী রহস্যজনকভাবে উধাও হয়েছেন। চারদিন ধরে খুঁজেও তার সন্ধান পাচ্ছে না পরিবার। শারমিন আক্তার ওই উপজেলার কেশরতা গ্রামের প্রবাসী জাকারিয়ার স্ত্রী ও একই গ্রামের বেলাল হোসেনের মেয়ে।
জানা গেছে, প্রায় সাত বছর আগে জাকারিয়ার সঙ্গে শারমিনের বিয়ে হয়। তারা নিঃসন্তান। এক বছর আগে জাকারিয়া সৌদি আরবে যান। এরপর থেকেই শারমিন তার বাবার বাড়িতে থাকতেন। নিখোঁজ গৃহবধূর শাশুড়ি জাফেলা বেগম জানান, মঙ্গলবার (১ জুন) দুপুরে স্বামীর পাঠানো টাকা তুলতে আদমদীঘি ব্যাংকে যান শারমিন।
এরপর আর বাড়ি ফিরে আসেননি। চারদিন ধরে সম্ভাব্য সব জায়গায় তাকে খোঁজা হচ্ছে কিন্তু কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন=স্বল্প খরচে নতুন বাড়ি : ঘরে যেন এসির ঠাণ্ডা- কোথা থেকে ইট আসবে, কোথা থেকে পাথর, কোন কোম্পানির রড ভালো, কোন সিমেন্টে
অ্যাশ কম— নতুন বাড়ি তৈরির আগে এমন হাজারো প্রশ্নের সম্মু’খীন হয় বাড়ির মালিকেরা।পাশাপাশি প্রকৌশলীদের ডিজাইনিং নিয়ে ঠিকাদারের কারচুপি, ১০ লাখ টাকার খরচ পৌঁছায় ১৪ লাখ টাকায়। এমন প’রিস্থিতিতে বাড়ি অর্ধেক নি’র্মাণের পর কাজ ব’ন্ধ রাখতে হয় মালিকপক্ষকে।
এমন ঝামেলা থেকে মু’ক্তি দিতে উন্নত বিশ্বের দেশগু’লোর মতে বাংলাদেশে নতুন প্রযু’ক্তির বাড়ি নি’র্মাণ উপকরণ নিয়ে এসেছে অ্যাডভান্সড ডেভেলপমেন্ট টেকনোলজিস লিমিটেড। তাপ নিরো’ধক, পরিবেশবান্ধব, হাল্কা,
দ্রুত স্থাপনযোগ্য এক্সপ্যান্ডেড পলিস্টিরিন স্যান্ডউইচ (ইপিএস) প্যানেল ব্যবহার করে বানানো যাবে ঘর। যার মাধ্যমে ৪ জন শ্রমিক ৬ থেকে ৭ ঘণ্টা পরিশ্রমেই একতলা বাড়ি নি’র্মাণ ক’রতে পারে।













































