আগামী ২৫ মে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঢাকায় যাবে ‘ম্যাঙ্গো স্পেশাল’ ট্রেন। পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এবার আ’মের সঙ্গে শাকসবজিসহ অন্যান্য ফলমূলও ঢাকায় যাবে এই ট্রেনে।
সম্প্রতি (১৭ মে) রাজশাহী রেলওয়ে স্টেশনের সম্মেলন কেন্দ্রে ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’ বিষয়ক এক মতবিনিময় সভায় এ তথ্য জানান পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মক’র্তা মো. নাসির উদ্দিন। তিনি জানান, বৃহত্তর রাজশাহী অঞ্চল থেকে খুব অল্প সময়ে ঢাকায় আম পৌঁছে দেয়ার জন্য আগামী ২৫ মে থেকে ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’ চালু হতে যাচ্ছে। এজন্য পাঁচটি ওয়াগনে যাবে বৃহত্তর রাজশাহী অঞ্চলের আম। প্রতি বগির ক্যারিং ক্যাপাসিটি ৪৩ মেট্রিক টন হলেও আম বহন করা হবে ৩০ মেট্রিক টন।
তিনি বলেন, কাঁচা বা আধাপাকা আম যেন গরম ও অ’তিরিক্ত চাপে নষ্ট না হয়ে যায় সে কারণে ধারণক্ষমতার কিছু কম পণ্য বহন করা হবে। ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের থেকে বিকেল সাড়ে ৪টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে রাত ২টায়। এক্ষেত্রে খুব অল্প সময়ের মধ্যে ঢাকার বাজারগুলোতে তরতা’জা সতেজ আম পৌঁছানো সম্ভব হবে। সড়কপথে যানজট ও উঁচু-নিচু জায়গা না থাকায় আ’মেরও কোনো প্রকার ক্ষতির সম্ভাবনা নেই।’
‘গতবারের মতো এবারো প্রতি কেজি আ’মের পরিবহন মূল্য ১ টাকা ১৭ পয়সা ধ’রা হয়েছে। ক্যারেট প্রতি লেবার খরচ ধ’রা হয়েছে ১০ টাকা। এটি নির্ধারিত। কোনো শ্রমিক বেশি নিলে বা কেউ অ’ভিযোগ করলে তার বি’রুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এবার রেলওয়ের প্রত্যেকটি লেবারকে নির্ধারিত লাল রঙয়ের পোশাকও দেয়া হয়েছে।
একজন কী’ পরিমাণ আম রফতানি করতে পারবেন বা কোন কোন এলাকায় কী’ পরিমাণ আম ব্যবসায়ীরা পাঠাতে পারবেন, জানতে চাইলে বাণিজ্যিক কর্মক’র্তা বলেন, ১৫০ মেট্রিক টন আম যদি কেউ একাই পাঠাতে চান, তাহলে সেটাই আম’রা পাঠাবো। আবার কেউ চাইলে ২ থেকে ৫ মণ আমও ঢাকায় পাঠাতে পারবেন। এক্ষেত্রে নির্দিষ্ট কোনো এলাকা ভাগ করা নেই। ওয়াগন ফাঁকা থাকলেই আম’রা পণ্য নেব।
রেলওয়ে সূত্র জানায়, গতবছর জুন-জুলাইয়ে মোট ৮৫৭ মেট্রিক টন আম ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে ঢাকায় পাঠানো হয়েছিল। এতে রেলওয়ের আয় হয় ৯ লাখ ২৯ হাজার ৮৬৯ টাকা। তবে এবার ঢাকা ছাড়াও খুলনা ও চট্টগ্রামের দিকে চাহিদা অনুযায়ী আম পাঠানো হবে। সেক্ষেত্রে ডেডিকে’টেড ট্রেনে এসব পণ্য পাঠানো হবে।
রেলওয়ে সূত্র মতে, এবার শুধু আমই নয়, আ’মের সঙ্গে শাকসবজি ও অন্যান্য ফল-ফলাদিও এই স্পেশাল ট্রেনে করে পাঠানো হবে। আ’মের মৌসুম পর্যন্ত এই কার্যক্রম চলবে।
উল্লেখ্য, ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালুর বিষয়ে প্রতিটি স্টেশনেই মাইকিং করে প্রচারণা চালাচ্ছে রেল কর্তৃপক্ষ। এর কারণ হলো, এবার প্রতিটি স্টেশন থেকেই আমসহ অন্যান্য ফলমূল ও শাকসবজি ঢাকায় পাঠানো হবে।













































