প্রচ্ছদ খেলাধুলা

আউট হয়ে মেজাজ হারিয়ে এবার শাস্তি পেলেন তামিম

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৯৭ রানে হেরেছে বাংলাদেশ দল। সিরিজ জিতলেও লঙ্কানদের হোয়াইটওয়াশ করতে পারেনি বাংলাদেশ। হারের পর এবার দুঃসংবাদ পেলেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় এবার শা’স্তি পেতে হল তাকে। আইসিসির কোড অফ কন্ডাক্টের ২.৩ ধারা ভাঙার দায়ে তাকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জ’রিমানা করা হয়েছে এবং তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যু’ক্ত হয়েছে।

শেষ ওয়ানডেতে লঙ্কান বোলার দুশমান্থ চামিরার বলে কট বিহাইন্ড হন তামিম। লঙ্কানদের আবেদনে আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত তামিমকে আউট দেন।

এরপর রিভিউ নেন তামিম। কিন্তু আলট্রা এজে দেখা যায় ব্যাট মাটিতে লেগেছিল তখন হাল্কা এজ তৈরি হয়। যার ফলে বিদায় নিতে হয় তাকে। এরপর মাঠেই ক্ষোভ ঝাড়েন তামিম।এর ফলে এবার তাকে শা’স্তি পেতে হয়েছে। তামিম অ’প’রাধ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।