আজ (বুধবার) এপ্রিল মাসের আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচনে নারী এবং পুরুষ উভয় বিভাগে তিন জন করে ক্রিকেটারের নাম প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। পুরুষদের এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের দৌড়ে শীর্ষ তিনে জায়গা পেয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও ওপেনার ফখর জামান এবং নেপালের ওপেনার কুশল ভুর্তেল।
আর মেয়েদের সেরা তিনে অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি ও মেগান শুটের সাথে আছেন নিউজিল্যান্ডের লেই কাস্পারেক। দূর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সে এপ্রিলে মাসেই বিরাট কোহলির দীর্ঘ দিনের রাজত্ব ভেঙে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠে এসেছেন বাবর আজম। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১০৪ স্ট্রাইক রেটে তার ব্যাট থেকে এসেছে ২২৮ রান, যেখানে দুটি ওয়ানডেতেই ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতে।
এছাড়া এপ্রিল মাসে প্রোটিয়াদের বিপক্ষে ৪টি এবং জিম্বাবুয়ে বিপক্ষে ৩টি টি-টোয়েন্টি খেলেছেন পাকিস্তান অধিনায়ক, যেখানে ৪৩.৭৫ স্ট্রাইক রেটে ৩০৫ রান করেছেন তিনি। এই সাত ম্যাচে দুটি ফিফটির পাশাপাশি সেঞ্চুরিয়নে পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি এবং সর্বোচ্চ রানের (৫৯ বলে ১২২) ইনিংসও খেলেছেন বাবর। বাবরের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা সিরিজে ব্যাট হাতে দারুণ সফল ছিলেন ফখর জামানও।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুটি সেঞ্চুরিসহ ১০০.৬৬ গড়ে সিরিজে সর্বাধিক ৩০২ রান এসেছে সিরিজ সেরা পাকিস্তান ওপেনারের ব্যাট থেকে, যেখানে ১৯৩ রানের ইতিহাস গড়া ইনিংসটিও ছিল। ঘরের মাঠে তিন জাতীয় টি-টোয়েন্টি সিরিজে আন্তজার্তিক ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা তিন টি-টি-টোয়েন্টিতে ফিফটি হাঁকিয়ে ইতিহাস গড়েছেন নেপালের কুশল ভুর্তেল। সিরিজে সর্বোচ্চ ২৭৮ রানও এসেছে ২৪ বছর বয়সী নেপালি ওপেনারের ব্যাট থেকে।
মেয়েদের সেরা তিনের এপ্রিল মাসের পারফরম্যান্সঃ
স্বাগতিক নিউজিল্যান্ড বিপক্ষে তিনটি ওয়ানডেতে ৫১.৬৬ গড়ে ১৫৫ রান করেছেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি, যা উক্ত সিরিজে অজিদের হয়ে সর্বোচ্চ। একই সাথে অস্ট্রেলিয়ার মাত্র তৃতীয় নারী ক্রিকেটার হিসেবে সব ফরম্যাট মিলিয়ে ২০০ ম্যাচ খেলার কীর্তি গড়েছেন তিনি একই সিরিজের তিন ম্যাচে মাত্র ৪.৬৬ ইকোনমিতে ৭ উইকেট শিকার করেছেন মেগান শুট। আর দুই ম্যাচেই একই ইকোনমিতে ৯ উইকেট তুলে নেন কিউই পেসার লেই কাস্পারেক













































