প্রচ্ছদ দৈনিক খবর

আইপিএল স্থগিত হওয়ায় পিপিএল খেলবেন বিরাট এবং সৌরভ

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

করোনা মহামারির কারণে আইপিএল স্থগিত হয়ে গেছে। এই সময় মানবিক উদ্যোগ সফল করতে পিপিএলে নাম লিখিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের সৌরভ তিওয়ারি এবং সানরাইজার্স হায়দ্রাবাদের বিরাট সিং। পিপিএল মূলত প্লাজমা প্রিমিয়ার লিগ। ভারত জুড়ে দিন প্রতি নতুন আক্রান্তের সংখ্যা ৪ লাখ প্রায়।

সমানে মানুষ মরছে জরুরি চিকিৎসা সরঞ্জামের অভাবে। ব্যাপক আকারে দেখা দিয়েছে প্লাজমা এবং রক্তের ঘাটতি। এসব সমস্যা নিরসনেই ভিন্ন ধর্মী এই লিগ চালু করছে ভারত। আর তাতে যোগ দিয়েছেন এই দুই তারকা। পিপিএলের ভাবনা আসলে ঝাড়খণ্ডের বিজেপি নেতা কুণাল সারঙ্গীর মাথা থেকে আসে। আইপিএল থমকে যাওয়ায় তিনি সম্মুখ যোদ্ধাদের উদ্বুদ্ধ করতে প্লাজমা প্রিমিয়ার লিগ চালু করার চিন্তা ভাবনা করেন। এই লিগের মাধ্যমে দেশব্যাপী প্লাজমা এবং অমূল্য রক্ত দানের জন্য বার্তা দেয়াই তাদের মূল লক্ষ্য।

ফলে এমন মানবিক একটি উদ্যোগে যোগ দিতে বিন্দুমাত্র কালক্ষেপণ করেননি বিরাট এবং সৌরভ। সাধারণ ক্রিকেটের নিয়মের বাইরেও কিছু ভিন্ন নিয়ম চালু করেছে আয়োজন কতৃপক্ষ। দলের হার জিতে শিরোপা নির্ধারণের স্বাভাবিক নিয়ম থেকে সরে এসে ভিন্নধর্মী নিয়ম চালু করা হয়ছে। যে কোনও দলের পক্ষ নিয়ে কেউ যদি প্লাজমা দান করেন তবে উক্ত দল পাবে ৬ পয়েন্ট। রক্ত দান করলে ৪। এভাবে পয়েন্টের যোগফল যাদের বেশি হবে তাদেরকেই চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হবে।

মোট ৯টি দল রয়েছে পিপিএলে। প্রেশাস প্লাজমা টাইগার্স, টেলকো রেড প্যান্থার্স, থ্রিএস ডোনেটর্স, হেল্পিং হ্যান্ডস, স্টিল সিটি ওয়ারিয়র্স, যুগসালাই মাস্ক, সানরাইজ সুপারস্টার্স, জামশেদপুর কিংস ও রোটারাক্ট ইলেভেন। জানা গেছে এই তারকা ক্রিকেটার ছাড়াও আইপিএলে দল পেয়েছিলেন এমন আরো ১০ জন ক্রিকেটার যোগ দিতে পারেন এই লিগে