প্রচ্ছদ দৈনিক খবর

আইপিএলে সাকিব ৩ ম্যাচ ও মুস্তাফিজ ৭ ম্যাচ খেলে কত টাকা পেলো দেখেনিন

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

স্থগিত হয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চতুর্দশ আসর। প্রথম রাউন্ডের প্রায় অর্ধেক ম্যাচ অনুষ্ঠিত হবার পর করোনার হানায় বন্ধ হয়ে গেল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জমজমাট এই আসর। টুর্নামেন্ট স্থগিত হওয়ায় দেশে ফিরতে হচ্ছে সাকিব মুস্তাফিজদের।

তবে টুর্নামেন্টে সবগুলো ম্যাচ না খেলেও কত টাকা নিয়ে দেশে ফিরছেন এই দুই বাংলাদেশী সেটা এবার দেখে নেয়া যাক। আইপিএলের তেরোতম আসর শেষ করার অল্প কিছুদিনের মধ্যেই অনুষ্ঠিত হয়েছিল চতুর্দশ আসরের নিলাম। যেখানে বাংলাদেশ থেকে বেশ কয়কজন ক্রিকেটার নাম লেখালেও দল পেয়েছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। ভিত্তিমূল্য ১ কোটি রুপি দিয়ে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল রাজস্থান রয়্যালস।

কাটার মাস্টারকে দলে নেয়ার জন্য অন্য কোনো দল আগ্রহ না দেখালেও স্বল্পমূল্যে তাকে দলে নিয়ে যারপরনাই খুশি ছিল রাজস্থান। ভারতীয় রুপি ১ কোটির হিসেবে বাংলাদেশী টাকায় এর পরিমান দাঁড়ায় প্রায় ১ কোটি ১৫ লক্ষ টাকা। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ না খেললেও যেহেতু কর্তৃপক্ষ নিজেই টুর্নামেন্ট বন্ধ করে দিয়েছে তাই সম্পূর্ন টাকাই পাচ্ছেন ক্রিকেটাররা। অন্যদিকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আইপিএলের গত আসরে খেলতে পারেননি নিষেধাজ্ঞায় থাকার কারনে।

নতুন আসরে সাকিবকে দলে নিয়েছে তার পুরনো দল কলকাতা নাইট রাইডার্স। নিলাম থেকে পাঞ্জাব কিংসের সাথে কাড়াকাড়ি করে ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে নেয় কলকাতা। ভারতীয় রুপিতে ৩ কোটি ২০ লাখ এর হিসেবে বাংলাদেশী টাকায় এর পরিমান দাঁড়ায় প্রায় ৩ কোটি ৭০ লাখ টাকা। সবগুলো ম্যাচ না খেললেও এই টাকা পাচ্ছেন সাকিব। প্রসঙ্গত, এবারের আসরে সর্বমোট ২৯টি ম্যাচ মাঠে গড়িয়েছিল। তবে এরপর কলকাতা নাইট রাইডার্সের দুইজন ক্রিকেটার করোনা আক্রান্ত হবার পর বাতিল করা হয় ম্যাচ।

পরবর্তিতে চেন্নাই সুপার কিংসের কোচ ও স্টাফ সহ ৩ জন আক্রান্ত হলে জটিলতা আরও বাড়তে থাকে। এরপর আইপিএল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় অনির্দিষ্টকালের জন্য আইপিএলের এবারের আসর স্থগিত রাখার