অনেক জল্পনা কল্পনা শেষে গতকাল সংযুক্ত আরব আমিরাতে স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি অংশ আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে মরুর দেশে পুনরায় মাঠে ফিরবে জনপ্রিয় ফ্যাঞ্জাইজি লীগটি।
![]()
তবে আইপিএল শুরুর সুখবর পাওয়ার পরের দিন বড় ধরনের শঙ্কায় পড়ছে কলকাতা নাইট রাইডার্স। আরব আমিরাতে অনুষ্ঠিত আইপিএলের দ্বিতীয় অংশে দলের সবচেয়ে দামী তারকা প্যাট কামিন্সকে পাবে না দুইবারের শিরোপা জয়ী দলটি। রবিবার অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম সিডনি মর্নিং হেরাল্ডের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার তারকা পেসার স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি আইপিএলের বাকি ম্যাচগুলিতে অংশ নেবেন না।
![]()
তবে তার এমন সিদ্ধান্তের পিছনে কোনও কারণ উল্লেখ করা হয়নি সেখানে। “পারিবারিক কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম দেওয়া হতে পারে ডেভিড ওয়ার্নার এবং প্যাট কামিন্সকে। এক বছর বায়োবাবলে কাটানো আরও কিছু ক্রিকেটারের ক্ষেত্রেও এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সেই সাথে বহু ডলারের আইপিএল চুক্তি থাকলেও কামিন্স জানিয়ে দিয়েছেন যে, এই মৌসুমে আইপিএল আর খেলতে যাবেন না তিনি।”
![]()
সত্যি সত্যি যদি আইপিএলের দ্বিতীয় অংশ থেকে সরে দাঁড়ান অজি তারকা পেসার, তাহলে বিপদ বাড়বে কলকাতার জন্য। স্থগিত হয়ে যাওয়া আইপিএলে বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও শেষের দিকে ব্যাটিং নেমে ঝড় তুলতে দেখা গেছে প্যাট কামিন্সকে। প্রসঙ্গত জৈব সুরক্ষা বলয়ের মধ্যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় মাত্র ২৯ ম্যাচ মাঠে গড়ানোর পর মাঝপথেই স্থগিত হয়ে যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ১৪তম আসর













































