করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়াতে এই বছর আইপিএল অভিযান আবার ভারতের মাটিতে শুরু করা হয়েছিল। এই বছর আইপিএল শুরু করার আগে ভারতীয় ক্রিকেট বোর্ড অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল যেমন আইপিএল এর মাঝে খেলোয়াড়দের দল বদল,
![]()
পরের বছর আরো দুটি নতুন আইপিএল টিমের সংযোজন, প্রত্যেক দলের নিরপেক্ষ ভেন্যু এই রকম বেশ কিছু পদক্ষেপ তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো পরের বছর দুটি নতুন আইপিএল দলের সংযোজন।ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইপিএল কমিটির একটা বৈঠক সূত্রে জানা গেছিলো যে তারা আইপিএল খেলাটাকে আরো রোমাঞ্চকর করতে আরো দুটি আইপিএল দলের সংযোজন করতে চায়
![]()
যাতে করে আইপিএল খেলা তে আরো বেশি বেশি তরুণ প্রতিভা উঠে আসে ঠিক তেমনি খেলাটি আরো বেশি দিন ধরে চালানো যায়। আইপিএল ২০২১ শুরু হলেও করোনা মহামারী ক্রমশ বাড়তে থাকায় সেসন এর মাঝপথেই তা বন্ধ করে দিতে বাধ্য হয় ভারতীয় ক্রিকেট বোর্ড, একটি খবর সূত্রে জানা যায় পরের বছর ২০২২ সালের যে পরিকল্পনা ভারতীয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী এবং আইপিএল চেয়ারম্যান কমিটি থেকে করা হয়েছিল যে
![]()
আরো দুটি নতুন আইপিএল দলের সংযোজন করা হবে তা পুরোপুরি বাতিল করে দেওয়া হলো। তার কারণ হিসাবে এটাই জানানো হয় যে এই বছর করোনা মহামারীর জন্য সেই সমস্ত পরিকল্পনা দলের সদস্যদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই অভিনব পরিকল্পনা বাতিল করা হলো, এবং বি সি সি আই আরো জানায় যে তারা এখন ভাবছেন কি ভাবে আবার এই বছর স্তগিত হয়ে যাওয়া আইপিএল কি ভাবে শুরু করা যায় কারণ
![]()
অনেক খেলোয়াড় এবং আইপিএল দলের অনেক সাপোর্ট সদস্যদের করোনা পসিটিভ হবার জন্য এই বছর বন্ধ করে দেওয়া হয়েছিল। খবর সূত্রে জানা যায় যে নতুন দুটি আইপিএল টিমের নাম এই বছর মে মাসের শেষে ঘোষণা করার কথা ছিল কিন্তু বি সি সি আই পরিষ্কার জানিয়ে দেয় তারা তাদের এই অভিনব পরিকল্পনা স্তগিত করে দিতে বাধ্য হলো কারণ যেহেতু এই বছর আইপিএল অভিযান যেকোনো শেষ হয়নি শুধু তাই নয়
![]()
এই বছর আইপিএল করোনা মহামারীর জন্য বন্ধ হয়ে গেছে , তাই যতক্ষন না এই বছর আইপিএল আবার শুরু করা যাচ্ছে ততক্ষন অব্দি নতুন দুটি দলের সংযোজন এর বেপারে কিছু জানানো যাচ্ছেনা , বি সি সি আই এটাও নিশ্চিত নয় যে এই বছর আইপিএল অভিযান আবার শুরু করা যাবে কিনা। এবছর আইপিএল এর মাত্র ২৯টি ম্যাচ খেলা হয়েছিল তাই বাকি ম্যাচগুলি এবং পুরো আইপিএল খেলাটি যাতে এই বছর শেষ করা যায় তার জন্য বি সি সি আই এর তরফ থেকে সমস্ত চেষ্টা চালানো হচ্ছে ,
![]()
তারা জানিয়েছেন সেপ্টেম্বর এর দিক করে তারা আবার ২০২১ এর বন্ধ হয়ে যাওয়া আইপিএল খেলা শুরু করতে চায় তার জন্য তারা ইংল্যান্ড, শ্রীলংকা অথবা সংযুক্ত আরব আমিরশাহী দেশ গুলোর জন্য ভেনুতে আইপিএল শুরু করার পরিকল্পনা করছেন। সব শেষে এখন এটাই দেখার যে এবছর বন্ধ হয়ে যাওয়া আইপিএল আবার শুরু হয় কিনা এবং তার জন্য বি সি আই এর তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়।
![]()
তবে খবর সূত্রে এটাও জানা যায় যে ভারতীয় ক্রিকেট বোর্ড এটাও জানিয়েছেন তারা এই বছর দুটি নতুন আইপিএল দলের পরিকল্পনা বাতিল করলেও ভবিষ্যতে তারা অবশ্যই এই অভিনব পরিকল্পনার বাস্তবায়িত করবেন













































