প্রচ্ছদ দৈনিক খবর

আইপিএলের সেরা দশে জায়গা করে নিলো মুস্তাফিজ

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে এবারের আসরে রাজস্থান রয়েলসের হয়ে খেলছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আইপিএলের এবারের আসরে দুর্দান্ত বোলিং করছেন মুস্তাফিজ। গত ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে এবারের আসরে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন তিনি।

৪ ওভারে ২০ রানের বিনিময়ে তুলে নিয়েছেন তিনটি উইকেট। তবে শুধু গত ম্যাচেই নয় আইপিএলের এবারের আসরে সবকয়টি ম্যাচে দারুণ ফর্মে রয়েছেন মুস্তাফিজ। তাইতো আইপিএলের এবারের আসরে ডট বল দেওয়ার তালিকায় সেরা দশের মধ্যে রয়েছেন মোস্তাফিজুর রহমান। আইপিএলের এবারের আসরে রাজস্থান রয়েলসের হয়ে ৭ ম্যাচ খেলেছেন মোস্তাফিজুর রহমান। এই ৭ ম্যাচে ৮.২৩ ইকোনমিক রেটে ৮ উইকেট লাভ করেছেন মুস্তাফিজ।

এবারের আইপিএলে মোট ২৭ ওভার বোলিং করেছেন মুস্তাফিজ। এই ২৭ ওভারের মধ্যে তিনি ডট বল দিয়েছেন ৬৩ টি (১০.৩ ওভার)। ডট বল দেওয়ার তালিকায় সবার ওপরে রয়েছেন পাঞ্জাব কিংসের ফাস্ট বোলার মোহাম্মদ সামি এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজ। এখন পর্যন্ত আইপিএলে সর্বোচ্চ ৭৬ টি ডটবল দিয়েছেন মোহাম্মদ সামি। এছাড়াও মোহাম্মদ সিরাজ দিয়েছেন ৭৪ টি ডটবল।