প্রচ্ছদ দৈনিক খবর

আইপিএলের শুরু, মাঝামাঝি ও শেষের সেরা ব্যাটসম্যান

4
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ইতিমধ্যেই ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ১৪তম আসরের প্রায় অর্ধেক ম্যাচ শেষ হয়েছে। জনপ্রিয় এই ফ্যাঞ্জাইজি লীগে বরাবরের মতো এবারও বেশ কিছু রোমাঞ্চকর ম্যাচ উপভোগ করেছে ক্রিকেটপ্রেমীরা। বোলারদের উপর তান্ডব চালিয়ে চার-ছক্কার পসরা সাজিয়ে রান উৎসব করেছেন ব্যাটার। চলুন চলতি আসরে ম্যাচের বিভিন্ন পর্যায়ে সেরা রান সংগ্রাহকদের পরিসংখ্যান দেখে নেওয়া যাকঃ

পাওয়ার প্লেতে (১-৬ ওভার) সেরা রান সংগ্রাহকঃ গতবছর আইপিএল শেষে ভারতের হয়ে অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টে চরমভাবে ব্যর্থ হয়েছিলেন পৃথ্বী শ্ব। ফলে সিরিজের বাকি টেস্ট গুলোতে আর সুযোগ হয়নি তার। এমনকি ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ থেকেও বাদ পড়েন তিনি। তবে বিজয় হাজারে ট্রফিতে রেকর্ডের পর রেকর্ড ভেঙে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দেন। চলতি আইপিএলেও সেই দূর্দান্ত ফর্ম ধরে রেখেছেন তিনি।

এখন পর্যন্ত এবারের আসরে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক পৃথ্বী শ্ব পাওয়ার প্লেতে সর্বাধিক রান করেছেন। নিজের খেলা প্রায় প্রতি ম্যাচের শুরুতেই মারকাটারি ব্যাটিংয়ে ১-৬ ওভারে এখন পর্যন্ত ২৫৩ রান করেছেন দিল্লী ক্যাপিটালসের ওপেনার। এছাড়া মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা এবং চেন্নাই সুপার কিংসের ওপেনার ফাফ ডু প্লেসিস দুজনেই পাওয়ার প্লেতে সমান ১৫৩ রান করে সংগ্রহ করেছেন।

মিডল ওভারে (৭-১৬) সেরা রান সংগ্রাহকঃ সর্বাধিক ৩৮০ রান নিয়ে এবারের আসরের বর্তমান অরেঞ্জ ক্যাপের মালিক শিখর ধাওয়ান। চলতি আসরের মধ্যবর্তী ওভারগুলোতে সর্বাধিক ২৩৩ রান এসেছে দিল্লী ক্যাপিটালসের ওপেনারের ব্যাট থেকেই। এছাড়া ৭-১৬ ওভারে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সাঞ্জু স্যামসন ১৬৮ রান এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অজি ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল ১৫৭ রান করেছেন।

ডেথ ওভারে (১৭-২০) সেরা রান সংগ্রাহকঃ চলতি আসরে শেষ তিন ওভারে ঝড় তুলে এখন পর্যন্ত সর্বোচ্চ ১১৫ রান এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রোটিয়া তারকা এবি ডি ভিলিয়ার্সের ব্যাট থেকে। এছাড়া চেন্নাই সুপার কিংসে বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সকে অবিশ্বাস্য জয় এনে দেওয়া কাইরন পোলার্ড ১৭-২০ ওভারে আসরে এখন পর্যন্ত ১০৪ রান সংগ্রহ করেছেন। আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে হার্শাল প্যাটেলের করা ২০তম ওভারে ৩৬ রান নেওয়া (মোট ৩৭ রান) রবীন্দ্র জাদেজা এবারের আসরের শেষ তিন ওভারে তৃতীয় সর্বোচ্চ ১০০ রান নিয়েছেন।