টালমেটাল অবস্থা ভা’রতের। করোনায় কাবু, চারদিকে শুধু মৃ’ত্যুর খবর। করো’নাভাই’রাসের দ্বিতীয় ঢেউ সামলে উঠতে হিমশিম খাচ্ছে ভা’রত।
ভেঙে পড়েছে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা। রাত পোহালেই সংক্রমণ ও আ’ক্রান্তের নতুন রেকর্ড শুনতে পাচ্ছেন ভা’রতীয়রা।অক্সিজেনের অভাবে মা’রা যাচ্ছেন করো’না রোগীরা। আর এমন মৃ’ত্যুপুরীতে চলছে দেশটির জমজমাট ফ্রাঞ্চাইজি লিগ আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ)।
বিষয়টি নিয়ে বিতর্কিত টুইট করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন সাবেক অসি তারকা ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট। এবার একই প্রসঙ্গ নিয়ে কথা বললেন পা’কিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার।তিনি বলেন, ভা’রতের বর্তমান পরিস্থিতিতে আইপিএলের চেয়ে অক্সিজেন ট্যাংক অধিক জরুরি। তাই আইপিএল বন্ধ করে, সেই টাকা অক্সিজেন কেনার পরাম’র্শ দিয়েছেন শোয়েব।
ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওবার্তায় রাওয়ালপিন্ডি এক্সপ্রেসখ্যাত শোয়েব বলেন, ‘ভা’রত এখন ভ’য়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তাদের এখন আইপিএল বন্ধ করে দেওয়া উচিত। কারণ দেশটি পুড়ছে। তাই এটি পিছিয়ে দেওয়াই শ্রেয়। পা’কিস্তান সুপার লিগ (পিএসএল) পিছিয়ে দেওয়ায় আমি এটা বলছি না। আমি মনে করি,
জুনে পিএসএলও হওয়া উচিত নয়। আমি বলতে চাচ্ছি জীবনের চেয়ে খেলা গুরুত্বপূর্ণ নয়। তাই আইপিএল বন্ধ করে এর পেছনে যে অর্থ খরচ হতো তা দিয়ে অক্সিজেন ট্যাংক কিনুন। এতে ম’রতে বসা মানুষগুলো বাঁচবে। সত্যিকার অর্থে আমাদের এখন ক্রিকেটীয় বিনোদন প্রয়োজন নেই। আমাদের ভা’রত ও পা’কিস্তানে মানুষের জীবন বাঁ’চাতে হবে।’












































