প্রচ্ছদ দৈনিক খবর

আইপিএলের কোটি টাকা ছেড়ে দিলেন সাকিব-মুস্তাফিজ

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর স্থগিত হওয়ায় ভারত থেকে নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরলেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার চাটার্ড ফ্লাইটে বিকেল পৌনে ৪টায় হযরত শাহজালাল বিমান বন্দরে পা রেখেছেন তাঁরা।

অবশ্য দেশে ফিরে পরিবারের সঙ্গে থাকতে পারছেন না তারা। এই দুই তারকাকে রাজধানীর একটি ৫ তারকা হোটেলে ১৪দিনের কোয়ারেন্টাইন পালন করতে হচ্ছে। এরপর তারা বাংলাদেশ দলের সঙ্গে শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতিতে যোগ দেবেন। আইপিএলের এবারের আসরে খেলার জন্য শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নিয়েছিলেন সাকিব। আর মুস্তাফিজকে টেস্ট সিরিজের পরিকল্পনাতে রাখা হয়নি। এর ফলে দুজনকে আইপিএলে খেলতে অনুমতি দেয়া হয়েছিল।

তবে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে তাদের দেশে ফিরতেই হতো। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য আইপিএল থেকে ১৯ মে বাংলাদেশে ফেরার কথা ছিল সাকিব ও মুস্তাফিজের। তবে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত হওয়ায় পূর্ব নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরলেন তাঁরা। করোনার পরিস্থিতির অবনতি হওয়ায় সারা দেশ জুড়ে চলছে লকডাউন। সেই সঙ্গে ভয়াবহ রূপ ধারণ করেছে ভারতের করোনা পরিস্থিতিও।

এমন সময় সেখান থেকেব দেশে ফেরায় ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে বাংলাদেশের এই দুই তারকা ক্রিকেটারকে। যদিও তাঁদের কোয়ারেন্টাইনের সময়সীমা শিথিল করতে স্বাস্থ্য অধিদপ্তরের শরণাপন্ন হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির আবেদনে সাড়া দেয়নি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর। ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন তাঁরা। এরপর এক বা দুদিন অনুশীলন করে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলতে নামবেন সাকিব-মুস্তাফিজ।

আগামী ২৩ মে প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ২৫ ও ২৮ মে। আইপিএলের এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব আর রাজস্থান রয়্যালসের হয়ে মাঠ মাতিয়েছেন মুস্তাফিজ। কলকাতার হয়ে সাকিব মাত্র তিনটি ম্যাচ খেলার সুযোগ পেলেও মুস্তাফিজ রাজস্থানের হয়ে সাতটি ম্যাচেই খেলেছেন