প্রচ্ছদ দৈনিক খবর

অবশেষে সেই মা সুস্থ হয়ে বাসায় ফিরলেন

4
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

অক্সিজেন সেচুরেশন ৭০ অবস্থায় মা-কে বাচাঁনোর জন্য শরীরে ৮ লিটার মাত্রার চলমান ২০ কেজি ওজনের অক্সিজেন সিলিন্ডার বেঁধে যে বাইকে করে হাসপাতা’লে নিয়ে করো’নার চিকিৎসা দিয়েছিল সন্তান, আজ সেই মমতাময়ী মায়ের অক্সিজেন সেচুরেশন ৯৬ নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে সেই বাইকে করেই।

মা রেহেনা পারভীন (৫০) সুস্থ অবস্থায় বাসায় ফিরেছেন- বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন সন্তান জিয়াউল হাসান টিটু।রোগীর অক্সিজেন সাপ্লাই ঠিক রাখতে শরীরের সঙ্গে গামছা দিয়ে অক্সিজেন সিলিন্ডার বেঁধে রে‌খে‌ছিলেন। মোটরসাইকেলের পেছ‌নে ক‌রোনায় আ’ক্রান্ত মা ব‌সে আছেন।

সেই স্কুল শিক্ষিকা মা‌কে লকডাউ‌নের সময় মোটরসাইকেলে ক‌রে গত শ‌নিবার (১৭ এপ্রিল) বি‌কে‌লে শের ই বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা’লে নিয়ে আসেন তার ছে‌লে।আর এ দৃশ্য দেখতে পেয়ে মহাসড়কে থাকা চেকপোস্ট থেকে সেই ক‌রোনা রোগী বহন করা মোটরসাইকেলটিকে দ্রুত ও অবাধে যেতে দিয়েছে পু’লিশ।

সেই মা রেহেনা পারভীন (৫০) সুস্থ অবস্থায় বাসায় ফিরেছেন। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন সন্তান জিয়াউল হাসান টিটু।ক‌রোনায় আ’ক্রান্ত ওই রোগী হ‌চ্ছেন, রেহেনা পারভীন ঝালকাঠীর নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তিনি বীর মুক্তিযোদ্ধা ম’রহু’ম আবদুল হাকিম মোল্লার স্ত্রী’।

রে‌হেনা‌কে বহনকারী মোটরসাইকেলের চালক হ‌চ্ছেন তারই ছে‌লে জিয়াউল হাসান টিটু। টিটু আজ শুক্রবার সকালে মা’কে সুস্থ অবস্থায় নলছিটির বাসায় নিয়ে এসেছেন।কালের কণ্ঠকে তিনই বলেন, ‘মাকে নিয়ে চিন্তিত ছিলাম। অবশেষে মা’কে সুস্থ অবস্থায় সাথে নিয়ে ৬ দিন পর বাসায় ফিরলাম। এরচেয়ে আনন্দের আর কি হতে পারে। আমি কৃতজ্ঞ সৃষ্টিক’র্তার নিকট, কৃতজ্ঞ যারা সহযোগিতার জন্য পাশে ছিলেন।’

জিয়াউল হাসান টিটু জানান, গত বুধবার তাঁর মা’র করো’না শনাক্ত হলে নলছিটির সূর্যপাশা বাড়িতে বসেই চিকিৎসা নিচ্ছিলেন। শনিবার দুপুরে শ্বা’সক’ষ্ট বেড়ে গেলেলকডাউনের মধ্যেই মায়ের জীবন বাঁ’চাতে মোটরসাইকেলে টিটু নিজের শরীরে অক্সিজেন সিলিন্ডার বেঁধে অক্সিজেন মাস্ক পরিয়ে হাসপাতে নিয়ে আসেন।