প্রচ্ছদ দৈনিক খবর

অবশেষে দেশে ফিরলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

করোনা পরিস্থিতির কারণে টুর্নামেন্টের মাঝপথেই থেমে যায় আইপিএলের এবারের আসর, আইপিএল স্থগিত হলেও অস্ট্রেলিয়ার সরকারের কঠোর নীতির কারণে দেশটির ক্রিকেটারদের দেশে ফেরা নিয়ে তৈরি হয় জটিলতার। অবশেষে প্রায় ২ সপ্তাহ মালদ্বীপে কাটানোর পর দেশে ফিরেছেন স্টিভেন স্মিথ, প্যাট কামিন্সরা।

গত ৪ এপ্রিল অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিতের পর বিদেশি ক্রিকেটারদের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করে ভারতীয় ক্রিকেট বোর্ড, নিজস্ব ব্যবস্থাপনায় সব বিদেশি ক্রিকেটারদের দেশে ফেরার ব্যবস্থার ঘোষণা দেয় বিসিসিআই। তবুও অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা থেকেই যায়, কারণ দেশটির সরকার স্মিথ, ওয়ার্নারদের জন্য বিশেষ কোন ব্যবস্থা বা ছাড় দিতে রাজি ছিলেন না। সিডনিতে পৌঁছানো ৩৮ জনের বহরে ক্রিকেটার ছাড়াও ছিলেন কোচ, সাপোর্ট স্টাফ, ম্যাচ অফিসিয়াল ও ধারাভাষ্যকার।

সেই বহরে করোনা আক্রান্ত হওয়া চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইকেল হাসি না থাকলেও ভিন্ন ফ্লাইটে দেশে ফেরার কথা আছে তার। দেশে ফিরতে পারলেও এখনই বাড়ি ফেরা হচ্ছে না অস্ট্রেলিয়ান ক্রিকেটার, কোচিং স্টাফ, ম্যাচ অফিসিয়াল ও ধারাভাষ্যকারদের। কারণ অস্ট্রেলিয়ান সরকারের নিয়ম অনুযায়ী সিডনিতে বিমান থেকে নেমেই কোয়ারেন্টাইনে যেতে হবে তাদের, সেখানে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন ও করোনা নেগেটিভ হওয়ার শর্তে নিজ নিজ বাড়িতে যেতে পারবেন স্মিথ-ওয়ার্নাররা।