টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহান। বেশিরভাগ সময় তিনি চর্চার কেন্দ্রবিন্দু হয়ে থাকেন। নানা সময় নানান সমালোচনার মুখে পড়তে হয় অভিনেত্রীকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর মা হওয়ার খবরে ভোরে গেছে। কিন্তু তিনি কোনো প্রতিক্রিয়া না জানিয়ে বিশ্ব পরিবেশ দিবসেনিজের ছবি শেয়ার করেছেন। সেই সময় কটুক্তিতে ভরে গিয়েছিল তাঁর কমেন্ট বক্স। গতকাল অবধি যারা নুসরতকে অনেক কথা শুনিয়েছেন কিন্তু অদ্ভুতভাবে আজ তাঁরাই বলছেন, নুসরত খুব সুন্দরী। একজন মহিলা নেটিজেন নুসরতের ছবির নিচে কমেন্ট করে বলেছেন, গর্ভবতী হয়ে নুসরত দেখতে আরও সুন্দর হয়েছেন। কত তাড়াতাড়ি আগের ছবিটা পাল্টে গেল।
বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহান। অভিনয়ের পাশাপাশি বিয়েটাও সেরে ফেলেছিলেন। তার পাশাপাশি অভিনেত্রীর আরেকটি পরিচয় হল তিনি একজন তৃণমূল সাংসদ। ২০১৯-এ ব্যাবসায়ী নিখিল জৈনের সাথে নিজের বিয়েটা সেরে ফেলেন অভিনেত্রী খুব ধুমধাম করে। স্বামী সংসার ও রাজনীতি সবকিছু সামলে নিচ্ছিলেন অভিনেত্রী কিন্তু হঠাৎই সম্পর্কে চির ধরে। বর্তমানে টলিউড অভিনেতা যশ-এর সাথে সম্পর্কে রয়েছেন। নানা সময় তাদের একসাথে সময় কাটাতে দেখা যায়।
এর মধ্যেই খবর মা হতে চলেছেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। আর অন্যদিকে নুসরতে স্বামী নিখিল জৈনের কাছে একের পর এক ফোন আসছে গতকাল সকাল থেকে। আর সেই ফোনে রীতিমতো তিতিবিরক্ত নুসরতের প্রাক্তন নিখিল।নুসরতের গর্ভের সন্তানের বাবা বলে নিজেকে মানতে নারাজ নিখিল, এমনটাই নিখিল সোজাসোজি জানিয়ে দিয়েছেন সংবাদমাধ্যমে। এদিন নিখিল জানিয়েছেন,“এখন যে নতুন সঙ্গীর সঙ্গে ও আছে, তার সঙ্গেই ভাল থাক। ঈশ্বর ওদের মঙ্গল করুন। গত ছ’মাস ওর সঙ্গে আমার সম্পর্ক নেই। আমি একজন সাধারণ মানুষ। আমার পরিবারের মূল্যবোধ নিয়ে আমি ভাল আছি।”
এরপর থেকেই নেটিজেনদের অনেকেই প্রশ্ন করছে তাহলে নুসরতের গর্ভের সন্তানের বাবা কে? যদিও এই নিয়ে কোনো রকম উত্তর মেলেনি। তবে নেটিজেনদের ধারণা যে যশ ও নুসরত অনেক দিন থেকেই একসাথে থাকছেন তাহলে কি এই বাচ্চার দ্বায়িত্ব যশ নিতে চলেছেন? সম্প্রতি, নুসরত তার স্টোরিতে দিয়েছিলেন, ‘তুমি তোমার মতো করে ফুটে উঠবে’। নানারকমন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল নুসরতকে। কারণ সমাজ বারবার চায় পিতৃপরিচয়।
https://platform.instagram.com/en_US/embeds.js













































