সামনে ঢাকা প্রিমিয়ার লিগ। বিশ্বসেরা অলরাউন্ডারের নেতৃত্বেই এবারের লিগে খেলবে মোহামেডান। এক সংবাদ বিবৃতির মাধ্যমে ঐতিহ্যবাহী ক্লাবটি সাকিবকে অধিনায়ক করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।
অধিনায়কত্ব পাওয়ার পর গণমাধ্যমে সাকিব জানিয়েছেন, ‘লক্ষ্য অবশ্যই থাকবে যেন তালিকার ওপরে থাকতে পারি। কিন্তু লিগটা আসলে অনেক বড়। এখানে ম্যাচ বাই ম্যাচ যাওয়াটাই গুরুত্বপূর্ণ। আমাদের প্রথম লক্ষ্য প্রথম ম্যাচটা জেতা। যেহেতু একের পর এক খেলা, টি-টোয়েন্টিতে ধারাবাহিকতাটা ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ।’
সাকিব আরো বলেন, ‘আম’রা যদি প্রথম ম্যাচে ধারাবাহিকতা পেয়ে যাই এবং এটা ধরে রাখতে পারলে ভালো হয়। যেহেতু টি-টোয়েন্টি ক্রিকেট, এখানে বড় দল ছোট দল খুব একটা পার্থক্য রাখে না, দিনে যে ভালো
খেলবে সেই জিতবে। সেই জায়গা থেকে ধারাবাহিকতা পাওয়া খুব গুরুত্বপূর্ণ। চেষ্টা থাকবে আম’রা যেন প্রথম ম্যাচেই ধারাবাহিকতা পেয়ে যাই এবং সেটা ধরে রাখতে পারি।’













































