প্রচ্ছদ দৈনিক খবর

অজয়ের জন্যই আজও বিয়ে করেননি টাবু!বেড়িয়ে আসলো নতুন তথ্য

14
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বলিউডে কাটিয়ে দিয়েছেন দুই দশকেরও বেশি সময়। তার সমসাময়িক প্রায় সবাই সংসার জীবন নিয়ে ব্যস্ত। তবে ‘চিনি কম’ তারকা টাবু এখনও সিঙ্গেল। আর এর জন্য নাকি আরেক বলিউড তারকা অজয় দেবগনই দায়ী!

সম্প্রতি মুম্বাই মিররকে দেওয়া সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন টাবু। তবে না, এর জন্য অজয়-কাজলের সংসার ভাঙার কোনো আশঙ্কা নেই। আসলে নিজের বিয়ে না করার পেছনে টাবু অজয়কে দুষছেন অন্য কারণে। খোলাসা করেই বলা যাক।

অভিনেতা অজয় দেবগন ছোটবেলা থেকেই টাবুর ভালো বন্ধু। সাক্ষাৎকারে টাবু জানান, অজয় ছিলেন তার দুসম্পর্কের ভাই সমীরের প্রতিবেশী। সেই সূত্রেই অজয়ের সঙ্গে ২৫ বছরেরও বেশি সময়ের বন্ধুত্ব তার।

টাবুর দাবি, সমীর ও অজয়ের ‘দাদাগিরিতেই’ নাকি কোনো ছেলে তার কাছে ঘেষার সাহস পেত না। কেউ বা যদি একটু কাছে ঘেষার চেষ্টাও করতো,অজয় ও সমীরের হুমকিতে বেচারা নাকাল হয়ে নাকি ফিরে যেত। আর এ কারণেই সঠিক বয়সে সঠিক কাজটি অর্থাৎ প্রেমটি আর করা হয়ে ওঠেনি টাবুর।তার আশা, এ জন্য অজয় নিশ্চয়ই একদিন আফসোস করবেন।

তবে অজয় আফসোস করুক আর না-ই করুক, টাবু ও অজয় কিন্তু এখনও বেশ ভালো বন্ধু। পর্দায় দু’জনকে শিগগিরই একসঙ্গে দেখা যাবে রোহিত শেঠির ‘গোলমাল এগেইন’ ছবিতে। সূত্র: এনডিটিভি