প্রচ্ছদ দৈনিক খবর

অক্সিজেন কিনতে ১ কোটি রুপি দান করলেন টেন্ডুলকার

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ। দেশ জুড়ে অক্সিজেনের হাহাকার চরম পর্যায়ে এসে পড়েছে। অক্সিজেনের অভাবে মৃত্যু ঘটছে হাজার হাজার মানুষের। এ জন্য ভারতের একদল তরুণ ‘মিশন অক্সিজেন’ নামের একটি তহবিল গঠন করে অর্থ অনুদান সংগ্রহ করছে।

তাদের সেই তহবিলে ১ কোটি রুপি অনুদান দিয়েছেন ভারতের কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকার । করোনাভাইরাসের প্রথম দফা কাটিয়ে ওঠলেও দ্বিতীয় ঢেউয়ে একেবারে বিপর্যস্ত ভারত। দেশটিতে প্রতিদিনই বাড়ছে সংক্রমণ, দৈনিক আক্রান্ত হচ্ছে প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ। মৃত্যুর সংখ্যটাও হু হু করে বাড়ছে। সংখ্যায় প্রায় আড়াই হাজারের মতো। সেই সঙ্গে পুরো ভারত জুড়ে চলছে অক্সিজেনের জন্য হাহাকার।

হাসপাতালে নেই রোহিদের জন্য পর্যাপ্ত বেড। হাসপাতালের দুয়ারে দাড়িয়ে অক্সিজেনের অভাবে প্রতিদিনই কোভিড আক্রান্ত রোগীরদের মৃত্যু ঘটছে। এই বিপর্যয় কাটিয়ে উঠতে অনেকের মতো টেন্ডুলকারও তাই পাশে দাড়ালেন অসহায় মানুষের। নিজের টুইটার অ্যাকাউন্টে দিয়েছেন অনুদান প্রদানের ঘোষণা। তিনি লেখেন, ‘কোভিডের দ্বিতীয় ঢেউ আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে প্রচুর চাপে ফেলেছে। বিপুল সংখ্যক গুরুতর কোভিড রোগীর জন্য অক্সিজেন সরবরাহ করা সময়ের প্রয়োজন।

২৫০ জন তরুণ উদ্যোক্তার একটি দল অক্সিজেন কনসেন্ট্রেটর আমদানি ও সারা দেশে হাসপাতালে অনুদানের জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে ‘মিশন অক্সিজেন’ চালু করেছে।’ তিনি আরো লেখেন, ‘আমি এই উদ্যোগটিতে অবদান রেখে সহায়তা করেছি এবং আশা করছি যে তাদের সহযোগিতা খুব শীঘ্রই ভারতজুড়ে আরও অনেক হাসপাতালে পৌছে যাবে। আজকে আমাদের এই মহামারীটির বিরুদ্ধে লড়াই করে সকলের পাশে দাঁড়াতে হবে।’

টেন্ডুলকারের অনুদান ঘোষণার দিন করোনায় আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে অর্থ সহায়তা দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল রাজস্থান রয়্যালস। সাঞ্জু স্যামসন, মুস্তাফিজুর রহমান, ক্রিস মরিস ও জস বাটলার সহ দলের বাকি ক্রিকেটারদের নিয়ে গড়া তহবিল থেকে প্রায় ৭.৫ কোটি রুপি অনুদান দিয়েছে তারা।