প্রচ্ছদ দৈনিক খবর

৮ জুন থেকে ট্রে’নের টিকিট কাটার নতুন নিয়ম

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

করোনাভাইরাস পরিস্থিতিতে বর্তমানে শুধু অনলাইনেই যাত্রীবাহী ট্রেনগুলোর টিকিট বিক্রি হচ্ছে। তবে আগামী ৮ জুন থেকে কাউন্টারে টিকিট কাটা যাবে।

কাউন্টারে টিকিট বিক্রি সংক্রান্ত একটি নির্দেশনা গতকাল মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ে থেকে জারি করা হয়েছে। নতুন নির্দেশনা অনুসারে, আগামী ৮ জুন থেকে বাংলাদেশ

রেলওয়ের আন্তঃনগর ট্রেনের ৫০ ভাগ টিকিট অনলাইন ও মোবাইল অ্যাপের মাধ্যমে এবং অবশিষ্ট টিকিট রেলওয়ে কাউন্টারে সকাল ৮টা থেকে অগ্রিম ব্যবস্থাপনায় ইস্যু করা হবে।