শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য পহেলা মে ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার ওয়ানডে সিরিজ শুরুর ৩দিন আগে মূল স্কোয়াড ঘোষণা করেছেন নির্বাচকরা।
প্রথম এবং দ্বিতীয় ওয়ানডের জন্য ঘষিত এই স্কোয়াডে জায়গা পেয়েছেন মোট ১৫জন। প্রাথমিক স্কোয়াডে থাকা ইমরুল কায়েস, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, নাঈম শেখ এবং হাসান মাহমুদ। আইপিএল থেকে দেশে ফিরে লম্বা কোয়ারেন্টাইন পালন করা সাকিব হাসান এবং মুস্তাফিজুর রহমানও আছেন স্কোয়াডে। প্রস্তুতি ম্যাচে ৬০ রানের ইনিংস খেলা সৌম্য সরকারকে ওয়ানডে স্কোয়াডে রেখেছেন নির্বাচকরা।
এছাড়া আরেক হাফ সেঞ্চুরিয়ান আফিফ হোসেনও আছেন ১৫জনের দলে। ৩ রান করে আউট হওয়া মোহাম্মদ মিঠুনেও আস্থা রেখেছেন নির্বাচকরা। মেহেদি হাসান মিরাজ এবং শেখ মেহেদিও আছেন প্রথম দুই ওয়ানডের স্কোয়াডে। নিউজিল্যান্ড সফরে অভিষেক হওয়া শরিফুল ইসলাম আছেন ১৫জনের স্কোয়াডে। সেই সফরে পায়ে চোট পাওয়া মোসাদ্দেক হোসেনও আছেন দলে। তবে চোটের কারণে ১৫জনের স্কোয়াডে নেই রুবেল হোসেন এবং হাসান মাহমুদ।
প্রাথমিক স্কোয়াডে না থাকলেও প্রস্তুতি ম্যাচের স্কোয়াডে ডাক পেয়েছিলেন আমিনুল ইসলাম বিপ্লব। তিনি মূল স্কোয়াডে জায়গা না পেলেও আছেন স্ট্যান্ড বাই হিসেবে। এছাড়া নাঈম শেখ, তাইজুল ইসলাম এবং শহিদুল ইসলামকেও স্ট্যান্ড বাই আছেন। দল ঘোষণার সময় প্রধাণ নির্বাচক মিনহাজুল আবেদীন নানু বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা ভালো ওয়ানডে সিরিজ খেলেছি। তিন শূন্যতে জিতেছি। সেই ধারাবাহিকতা রক্ষা করার তাগিদে আমরা খুব বেশি পরিবর্তন আনিনি। মোটামুটি সবাই দলে আছে।’
‘আশা করি শ্রীলঙ্কার বিপক্ষেও আমরা ভালো করবো। হোম সিরিজে আমরা সব সময়ই ভালো ক্রিকেট খেলি। এই সিরিজেও তাই হবে আশা করি। নিউজিল্যান্ডে ভালো করতে পারিনি। কিন্তু হোমে খেলোয়াড়রা আত্মবিশ্বাসী আছে। আমরাও আত্মবিশ্বাসী।’বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড:
আরো দেখুন ভিডিওঃ যে ৫ কারনে নিউজিল্যান্ডকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতবে ভারত
তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।













































