প্রচ্ছদ বিনোদন

৭৪ জন সন্তানের গর্বিত মা ঋতাভরী চক্রবর্তী, ‘মাতৃ দিবসে’ আবেগঘন বার্তা টলি অভিনেত্রীর

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

গত কাল ছিল ‘মাতৃ দিবস’। মা মানেই স্নেহ ও ভালোবাসা। মা তার সন্তানকে আগলে রাখেন তার জীবন দিয়ে। সন্তান যেমনি হোক মা তার স্নেহ ও ভালোবাসা দিয়ে বড় করে তোলেন। অনেকেই বলে থাকেন মা কে ভালোবাসতে কি দিনের প্রয়োজন হয় ? তবুও সারা বিশ্ব ব্যাপী পালন করা হয় মাতৃ দিবস।

তেমনি ৭৪জন সন্তানকে স্নেহের বাঁধনে বেঁধে রেখেছেন ঋতাভরী চক্রবর্তী। সেই ছোট শিশুদের সঙ্গে মাতৃ দিবসের দিন ছবি পোস্ট করে নায়িকা ঋতাভরী ক্যাপশনে লিখেছেন, ‘৭৪ জন শিশুর গর্বিত মা আমি’।জানা গিয়েছে, মাত্র ১৬ বছর বয়স থেকে সল্টলেকের ‘আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ’ এই স্কুলের সঙ্গে যুক্ত রয়েছেন টলিউড নায়িকা ঋতাভরী চক্রবর্তী। এমনকি ঋতাভরীর মা শতরূপা সান্যাল একটি স্বেচ্ছাসেবী সংস্থা চালান। বহুদিন ধরেই এই স্কুলের সঙ্গে যুক্ত রয়েছেন এই নায়িকা।

যেকোনো উৎসবেই যেন সেই ছোট ছোট শিশুদের সঙ্গে মেতে উঠতে দেখা যায় অভিনেত্রীকে । যদিও এই এক বছরে ঠিক থাকে করে শিশুদের সঙ্গে সময় কাটাতে পারেননি ঋতাভরী। কারণ কোরোনার কারণে সকলেই ছিলেন গৃহবন্ধী। কিন্তু গতকাল আবার সেই শিশুদের সঙ্গে মেতে উঠে দারুন আনন্দ করেছেন নায়িকা। সেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ঋতাভরী। যা প্রকাশ্যে আসতেই ভাইরাল নেটদুনিয়ায়।