প্রচ্ছদ দৈনিক খবর

৫৪ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শেষ ৩০ এপ্রিল

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার ৩০৪ জন শিক্ষক নিয়োগের তৃতীয় গণবিজ্ঞপ্তির শূন্য পদের বিষয় ও পদভিত্তিক আবেদন চলছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) জানিয়েছে আগামী ৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত http://ngi.teletalk.com.bd অথবা www.ntrca.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ফরম পূরণ করে আবেদন করতে পারবেন।

ফি জমা দিতে পারবেন ৩ মে রাত ১২টার মধ্যে টেলিটকের মাধ্যমে। ফরম সাবমিটের পর প্রার্থীদের মুঠোফোনে এসএমএস পাঠিয়ে টাকা জমা দেওয়াসহ পরবর্তী নির্দেশনা জানিয়ে দেওয়া হবে। আবেদনের ফি ১০০ টাকা। আবেদনের সময় বাড়ানো হবে না বলে এনটিআরসিএ জানিয়েছে।

এর আগে ৩০ মার্চ তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫৪ হাজার ৩০৪টি শূন্য পদের মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে ৩১ হাজার ১০১টি শূন্য পদ রয়েছে। এর মধ্যে এমপিওভুক্ত পদ ২৬ হাজার ৮৩৮টি। মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে মোট শূন্য পদ ২০ হাজার ৯৯৬টি। এর মধ্যে ১৯ হাজার ১৫৪টি এমপিওভুক্ত। মোট ৫৪ হাজার ৩০৪টি পদের মধ্যে ২ হাজার ২০৭টি এমপিও পদে রিট মামলায় অংশগ্রহণ করা প্রার্থী আবেদনের সুযোগ পাবেন।

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করে মেধাতালিকার ভিত্তিতে যেকোনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া যাবে গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৮ খ্রিষ্টাব্দের ১২ জুন এমপিও নীতিমালা জারির আগে সনদ অর্জন করা প্রার্থীদের যাঁদের বয়স ৩৫-এর বেশি হয়ে গেছে, তাঁরাও আবেদনের সুযোগ পাবেন।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ইনডেক্সধারী যেসব শিক্ষক নিবন্ধন সনদধারী কর্মরত আছেন, তাঁরাও অনলাইনে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। তবে তাঁদের নিয়োগের আবেদনগুলো অন্য প্রার্থীদের মতো জাতীয় মেধাতালিকার ভিত্তিতে বাছাইপূর্বক নিষ্পত্তি করা হবে।