প্রচ্ছদ দৈনিক খবর

৩০ কেজি ওজন কমিয়ে পাকিস্তান দলে মঈন খানের ছেলে

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

পাকিস্তান ক্রিকেটে মঈন খান অন্যতম সেরা মারকুটে ব্যাটসম্যানদের একজন। এমন একসময় ছিল যখন পাকিস্তান শেষ ১০ ওভারে যত বেশি সম্ভব রান তুলতে পারত তাঁর ব্যাটে ভর করে। সাবেক এই উইকেটকিপারের ছেলে আজম খানের খেলার ধরনও আলাদা নয়।

উইকেটকিপিংয়ের পাশাপাশি মেরে বলের ছাল-চামড়া তুলে নিতে ভালোবাসেন। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়—ওজন। ২০১৯ সালে কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে অভিষেকে অতিরিক্ত ওজনের কারণে হাস্যরসের শিকার হয়েছিলেন আজম খান। তিনি টের পেয়েছিলেন বাবার ‘মঈন খান একাডেমি’র নেটে ব্যাটিং করা আর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বোলারদের খেলা এক কথা নয়। কিন্তু আজম খান দমে যাওয়ার পাত্র ছিলেন না।

তাঁর দাবি অনুযায়ী গত এক বছরে শরীরের ওজন কমিয়েছেন ৩০ কেজি। ফল? প্রথমবারের মতো ডাক পেয়েছেন পাকিস্তান দলে। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফর সামনে রেখে আজ তিন সংস্করণের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জুলাইয়ে ইংল্যান্ড সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবেন তাঁরা।

এ দুটি সফরে টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন ২২ বছর বয়সী আজম খান। গত বছর থেকেই তিনি নির্বাচকদের নজরে ছিলেন। কিন্তু শরীরের ওজন প্রায় ১৩০ কেজি হওয়ায় তাঁকে ফিট হওয়ার পরামর্শ দিয়েছিলেন নির্বাচকেরা। ঘরোয়া টি-টোয়েন্টি সংস্করণে ৩৬ ম্যাচে ১৫৭ স্ট্রাইকরেটে ব্যাটিং করা আজম খানের দাবি, গত এক বছরে তিনি প্রায় ৩০ কেজি ওজন কমিয়েছেন। তার পুরস্কার হিসেবে আজম খানকে দলে ডেকে পিসিবি প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম বলেন,

‘আমরা চারজন অভিজ্ঞ খেলোয়াড়কে দলে ফিরিয়েছি এবং ঘরোয়ায় পারফরম্যান্সের জন্য আজম খানকে দলে ডেকেছি।’ দুই পেসার মোহাম্মদ আব্বাস ও নাসিম শাহকে টেস্ট দলে ফেরানো হয়েছে। ব্যাটসম্যান হারিস সোহেল ও অলরাউন্ডার ইমাদ ওয়াসিমকে ফেরানো হয়েছে সাদা বলের সংস্করণে। ২৫ জুন আবুধাবি থেকে ইংল্যান্ডে উড়াল দেবে পাকিস্তান দল। কোয়ারেন্টিন শেষে ৮ জুলাই কার্ডিফে প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাবর আজমের দল।

পিএসএলে কোয়েটার হয়ে নজর কাড়েন আজম খান। এ ছাড়া ন্যাশনাল টি-টোয়েন্টিতে গত বছর বিস্ফোরক ব্যাটিং করেন তিনি। গত বছরের অক্টোবরেই পিসিবির ওয়েবসাইটে ওজন কমানোর কথা বলেছিলেন আজম, ‘আমি গত বছরই বুঝতে পেরেছিলাম শরীরের ওজন বেশি। কিন্তু এরপর ৩০ কেজির বেশি ওজন কমিয়েছি। এখন ফিটনেস নিয়ে আরও বেশি কাজ করতে চাই। এখনো অনেক দূর যেতে বাকি।’ ঘরোয়া টি-টোয়েন্টিতে এ পর্যন্ত ৩৬ ম্যাচে ১৫৭.৪১ স্ট্রাইকরেটে ৭৪৩ রান আজম খানের। কোয়েটার হয়ে পিএসএলে তাঁর স্ট্রাইকরেট ১৪৪–এর বেশি