সেপ্টেম্বর-অক্টোবরের ফাঁকা উইন্ডোতে হবে স্থগিত হওয়া ১৪তম আইপিএলের বাকি ৩১ টি ম্যাচ। এমন অভাস আগেই দিয়ে রাখা হয়েছিল। যদিও কবে নাগাদ শুরু হয়ে কতদিন পর্যন্ত চলবে তা নিয়ে ছিল ধোঁয়াশা। এবার জানা গেলে শুরু থেকে শেষ হবারও দিনক্ষণও।
![]()
বিসিসিআই থেকে স্পষ্ট ইঙ্গিত দেয়া হয়েছে আইপিএলের সময় সূচীর। স্থগিত আইপিএল শুরু হচ্ছে ১৯ সেপ্টেম্বর। চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। অর্থাৎ এদিনই অনুষ্ঠিত হবে ফাইনাল। সংবাদ সংস্থা এএনআইকে এমনটাই জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা। বিসিসিআই এবং আরব আমিরাত ক্রিকেট বোর্ডের মধ্যে দুবাই, শারজা ও আবু ধাবিতে আইপিএলের ম্যাচগুলি আয়োজন করা নিয়ে ইতিবাচক সিদ্ধান্তও এসেছে।
![]()
বোর্ড কর্মকর্তা বলেন, “বৈঠকে অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে। আমিরতা ক্রিকেট বোর্ড বিশেষ সধারণ সভার আগেই আমাদের মৌখিকভাবে সম্মতি জানিয়েছে। গত সপ্তাহে সবকিছু চূড়ান্ত করা হয়েছে। আইপিএল পুনরায় শুরু হলে প্রথম ম্যাচ খেলা হবে ১৯ সেপ্টেম্বর। ফাইনাল ম্যাচ আয়োজিত হবে ১৫ অক্টোবর। বিসিসিআই আইপিএল শেষ করার জন্য ২৫ দিনের সময় পাবে।”
![]()
বিদেশি ক্রিকেটার পাওয় না পাওয়ার বিষয়ে তিনি আরো বলেন, “আলোচনা চলছে। আমরা ধরে নিচ্ছি যে, বেশিরভাগ বিদেশি ক্রিকেটারদের পাওয়া যাবে। যদি কয়েকজন আসতে না পারে, তবে আমরা সেই অনুয়ায়ী বন্দোবস্ত করব।”













































