প্রচ্ছদ আবহাওয়া

১৫ সেকেন্ডের তাণ্ডবে লণ্ডভণ্ড ৫০টি ঘরবাড়ি !

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

মাত্র ১৫ সেকেন্ডের টর্নেডোর তা’ণ্ডবে ঝিনাইদহ সদর উপজে’লার আড়মুখী গ্রামের অন্তত ৫০টি ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। উড়ে গেছে ঘরের চালা। আসবাবপত্র পড়েছে পুকুরে।

গাছপালা উপড়ে আছড়ে পড়ে রাস্তায়। গ্রামটির ২০০ মিটার এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা বলেছেন, টর্নেডোর আ’ঘাতে গাছপালা বসতভিটাসহ ঘরের আসবাবপত্রের ব্যাপক ক্ষতি হয়েছে। মাত্র ১৫ থেকে ২০ সেকেন্ড স্থায়ী এ ঝড়ের সঙ্গে ভা’রি বর্ষণ হয়েছে।

তবে আশপাশের এলাকায় এর কোনো প্রভাব পড়েনি। উত্তর-দক্ষিণ দিক থেকে রাতে হঠাৎ আ’ঘাত হানে গ্রামটিতে। দেয়ালচাপায় আ’হত কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জে’লার বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। মাঝে মধ্যে দমকা ও ঝড়োহাওয়া বয়ে যেতে দেখা যাচ্ছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে দমকল বাহিনী ও স্বেচ্ছাসেবকরা।

ঝিনাইদহ সদর উপজে’লা নির্বাহী কর্মক’র্তা (ইউএনও) এসএম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বুধবার বিকালে জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রয়োজনে ক্ষতিগ্রস্তদের আরও সহায়তা করা হবে।