প্রচ্ছদ দৈনিক খবর

১২ দিনেই স্বয়ংক্রিয়ভাবে ছেলেতে রূপান্তরিত হলো টুম্পা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

শারীরিক পরিবর্তনের ফলে স্বয়ংক্রিয়ভাবে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়ে গিয়েছে এক কিশোরী। আর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নওগাঁর সাপাহার উপজেলার শিমুলডাঙ্গা রামাশ্রম গ্রামে।

স্থানীয়সূত্রে জানা গেছে, শিমুলডাঙ্গা রামাশ্রম গ্রামের রাজকুমার কর্মকার ও পুষ্প রানীর বড় মেয়ে টুম্পা কর্মকারের বয়স ১৩ বছর। পরিবারের অস্বচ্ছলতা ও বাবা প্রতিবন্ধী হওয়ায় বিভিন্ন কাজ করে থাকেন তিনি। বেশ কয়েক দিন আগে হঠাৎ টুম্পার শারীরিক আর কণ্ঠগত কিছুটা পরিবর্তন লক্ষ্য করে তার পরিবার। প্রথমে পরিশ্রমের কারণে এমনটা হচ্ছে ভেবে আর বিষয়টি নিয়ে ভাবেননি তারা।

টুম্পা জানায়, গত ১০ থেকে ১২ দিন আগে তার লিঙ্গ পরিবর্তন হলে প্রতিবেশী এক ভাবিকে ঘটনাটি জানায় সে। পরবর্তীতে সেই ভাবি তার পরিবারকে জানায়। পরে তার পরিবার স্বচক্ষে দেখার পর ক্রমে ক্রমে ঘটনাটি পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।

টুম্পার মা পুষ্প কর্মকার বলেন, আমার মেয়ের শারীরিক গঠন পরিবর্তন হলেও প্রথমে আমরা সেটা কিছু মনে করিনি। পরে স্বচক্ষে তার লিঙ্গ পরিবর্তন দেখে আমরা চমকে উঠি। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুহুল আমিন বলেন, লিঙ্গ পরিবর্তন হতে পারে। তবে সেটা অনেক সময়ের ব্যাপার। যদি ঘটনা সত্য হয়, তাহলে তা উন্নত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা যেতে পারে।