প্রচ্ছদ দৈনিক খবর

হিন্দি সিনেমায় দেবশ্রী

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ওপার বাংলার জনপ্রিয় চলচ্চিত্র অ’ভিনেত্রী দেবশ্রী রায়। গেলো চার বছর ধরে পর্দার আড়ালে ছিলেন তিনি। সবশেষ ২০১৭ সালে রূপালি পর্দায় দেখা গিয়েছিলো দেবশ্রীকে।

সম্প্রতি ‘সর্বজয়া’ নামের একটি সিরিয়ালে অ’ভিনয়ের মধ্য দিয়ে ছোট পর্দায় ফিরেছেন এক সময়ের হিট নায়িকা।তার ভক্তদের জন্য আরও একটি সুখবর রয়েছে। সেটি হলো বড় পর্দায়ও ফিরছেন দেবশ্রী।

ভা’রতীয় গণমাধ্যমে দেবশ্রী জানান, সম্প্রতি একটি হিন্দি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন দেবশ্রী। তবে ছবির নাম কি, এর পরিচালক কে বা এতে তার সঙ্গে কে কে অ’ভিনয় করবেন সে বিষয়ে কিছুই জানাননি তিনি।হিন্দি ছবির পাশাপাশি আরও দুই তিনটি প্রোজেক্টের কথাবার্তা চলছে বলে জানান দেবশ্রী।