প্রচ্ছদ দৈনিক খবর

হাবিবের সঙ্গে জুটি বাঁধলেন ন্যান্সির মেয়ে রোদেলা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির শুরুটা হয়েছিল ২০০৬ সালে। হাবিব ওয়াহিদের সংগীত পরিচালনায় ‘হৃদয়ের কথা’ সিনেমা’র গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি। মুক্তির পর বেশ আলোচনায় ছিলেন ন্যান্সি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ কোটি শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়ে অনেক অর্জনই যোগ করেছেন ক্যারিয়ারে। বিশেষ প্লেব্যাকে দুর্দান্ত সফল এই গায়িকা।

মায়ের পর এবার হাবিবের সুর ও সংগীতায়োজনে গাইলেন ন্যান্সির কন্যা রোদেলা। ‘বাধাহীন মনের গল্প’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এটি লিখেছেন মা’রুশা। শুক্রবার (০৪ জুন) হাবিবের স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে।

নতুন গানটি প্রসঙ্গে রোদেলা সংবাদমাধ্যেমকে বলেন, গানটি আমা’র জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। কারণ আমি এর আগে যে ধরনের গান করেছি, এটা একেবারের ভিন্ন। নতুন গানটি মেলো-রক ঘরানার।

ছোটবেলা থেকেই গানের সঙ্গে সখ্যতা রোদেলার। মায়ের পথ ধরে সেও গায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছে। এরইমধ্যে বেশ কিছু গান প্রকাশ করে প্রতিভা’র জানানও দিয়েছে সে। এবার গাইলো হাবিবের সুর-সংগীতে।