প্রাথমিক শিক্ষকদের অ’ভিন্ন পরিচয়পত্রের (আইডি কার্ড) বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। নতুন নির্দেশনা অনুযায়ী পরিচয়পত্র তৈরী করতে স্লীপ ফান্ড এবং অফিসের আনুষঙ্গিক খাত থেকে খরচ করার কথা বলা হয়েছে।
বৃহস্পতিবার কর্মক’র্তা, শিক্ষক ও অধিনস্থ কর্মচারীদের পরিচয়পত্র সংক্রান্ত এক আদেশে সাক্ষর করেন পরিচালক (প্রশাসন) মো. মিজানুর রহমান। আদেশে ৮টি নতুন নির্দেশনা সংযোজন করা হয়।
নির্দেশনা হল-
ক. ওয়েবসাইটের প্রদত্ত নমুনা অনুসারে পরিচয় পত্র প্রস্তুত করতে হবে। ফলে সারাদেশে অ’ভিন্ন আকারে আইডি হবে।খ. প্রধান ও সহকারি শিক্ষকদের পরিচয় পত্র ইস্যু করবেন সংশ্লিষ্ট উপজে’লা শিক্ষা অফিসার।গ. অফিস প্রধানগণ তার অফিসে কর্ম’রত সকলের এবং প্রযোজ্য ক্ষেত্রে তার অধঃস্তন অফিস প্রধানদের পরিচয়পত্র প্রদান করবেন।
ঘ. দাপ্তরিক পরিচয় পত্র ইস্যুর জন্য সংশ্লিষ্ট নিয়ন্ত্রনকারী কর্মক’র্তা পরিচয় পত্রের নমুনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ই-প্রাই’মা’রী-স্কুল-সিস্টেম থেকে সংগ্রহ করে তার আওতাধীন সকলকে জানাবেন।ঙ. কর্ম’রত শিক্ষক কর্মচারীদের তথ্য ও ছবিঃ নমুনা সংগ্রহ করে নিয়ন্ত্রণকারী কর্মক’র্তার নিকট দাখিল করবেন।
চ. নিয়ন্ত্রণকারী কর্মক’র্তা এনআইডি এবং শিক্ষক পিন নম্বর সংযোজিত পরিচয় পত্রে স্বাক্ষর করে ব্যবহারকারীকে প্রদান করবেন।ছ. শিক্ষকরা পরিচয়পত্র আইডি কার্ড সংরক্ষণ ও ব্যবহার করবেন। কর্মস্থল বাসস্থানের বাইরে দৈনন্দিন কাজে সার্বক্ষণিক পরিচয় পত্র সহকারে চলাচল করবেন।
জ. পরিচয় পত্র তৈরিতে স্থানীয়ভাবে কালার প্রিন্ট ও লেমিনেশন করতে হবে। বিদ্যালয়ের ক্ষেত্রে স্লীপফান্ড এবং অফিস আনুষঙ্গিক খাত থেকে খরচ করা যেতে পারে।












































