স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, স্বাস্থ্যবিধি না মানলে অবস্থা ভা’রতের চেয়েও খা’রাপ হবে। তাই স্বাস্থ্য বিধি অবশ্যই মানতে হবে। তিনি বলেন, করো’না সারা বিশ্বকে নাড়া দিয়েছে। ভা’রতে লা’শের পাশে আরেক লা’শ সৎকার হচ্ছে। একটু অক্সিজেন পাওয়ার জন্য সেখানে করো’না আ’ক্রান্ত মানুষ ছোটাছুটি করছেন। কিন্তু অক্সিজেনের অভাবে মানুষ মা’রা যাচ্ছে।
আজ শুক্রবার (৭ মে) বিকেল ৫টার দিকে মানিকগঞ্জ সদরের গড়পাড়া শুভ সেন্টারে পবিত্র ঈদ-উল–ফিতর উপলক্ষে ও করো’না ভাই’রাসে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফেরিতে গাদাগাদি করে ভ্রমণের কারণেও করো’নাভাই’রাসের সংক্রমণ বাড়ছে। ভিড়ের মধ্যে দোকানপাট ও শপিংমলে না যাওয়াই ভালো। জাহিদ মালেক স্বপন বলেন, দেশে করো’না নিয়ন্ত্রণ হয়েছিল। তবে আবার বেড়েছে। করো’না রোগীর চিকিৎসায় দুই হাজার বেড ছিল। এখন ঢাকা শহরে রয়েছে আট হাজার বেড। সারাদেশে ১৩ হাজার।
গত এক বছরে সারাদেশে ১৩০ হাসপাতা’লে সেন্টাল অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে। দেশে একটি মাত্র ল্যাবে করো’না পরীক্ষার ব্যবস্থা ছিল। বর্তমানে দেশে চারশ ল্যাবে করো’নার নমুনা পরীক্ষা হচ্ছে। মন্ত্রী আরও বলেন, ঈদকে সামনে রেখে যেভাবে মানুষ শি’শুদের নিয়ে মা’র্কে’টে ভিড় করছে, তাতে আমি শঙ্কিত। ফেরি ঘাটে যে হারে মানুষ যাচ্ছে তাতে কোনভাবে স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না। একশ মানুষের পরিবর্তে হাজার মানুষ এক ফেরিতে পার হচ্ছে। বেখেয়ালীপনায় যেন দেশের ক্ষতি না হয় সেই দিকে সকলকেই লক্ষ্য রাখতে হবে।
জে’লা প্রশাসক এসএম ফেরদৌসের সভাপতিত্বে দুই হাজার পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণকালে বক্তব্য রাখেন পু’লিশ সুপার রিফাত রহমান শামীম, জে’লা পরিষদের চেয়ারম্যান জে’লা আওয়ামী লীগের সভাপতি গো’লাম মহীউদ্দীন, জে’লা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, জে’লা আওয়ামী লীগের সহ-সভাপতি সাটুরিয়া উপজে’লা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোটে আব্দুল মজিদ, মানিকগঞ্জ পৌরসভা’র মেয়র রমজান আলী, মানিকগঞ্জ সদর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার প্রমুখ।













































