প্রচ্ছদ দৈনিক খবর

স্বামীকে দাফনের পরই খালাতো ভাইকে বিয়ে, কাজের বুয়া ফাঁস করলো ‘রহস্যময়’ তথ্য

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

সিলেটে পরকীয়ার জেরে এক আইনজীবীকে হত্যার অভিযোগে এক গৃহবধূকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সিলেট নগরের তালতলার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, নিহত আইনজীবীর নাম আনোয়ার হোসেন। তিনি সিলেট জেলা বারের আইনজীবী ও সিলেট সদর উপজেলার দিঘীরপাড় এলাকার মৃত রেসালত হোসেনের ছেলে।

অপরদিকে গ্রেফতারকৃত গৃহবধূর নাম শিপা বেগম। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রণকেলী গ্রামের আজমল আলীর মেয়ে। এ ঘটনায় নিহতের ছোট ভাই মনোয়ার হোসেন বাদী হয়ে বুধবার সিলেটের আদালতে দরখাস্ত মামলা করেন। মামলায় শিপা বেগম ছাড়াও আরো সাত জনকে আসামি করা হয়েছে। মামলার সূত্রে কোতোয়ালি থানার ওসি এসএম আবু ফরহান বলেন,

খালাতো ভাইয়ের সঙ্গে শিপা বেগমের পরকীয়া ছিল। এরই জেরে গত ৩০ এপ্রিল স্বামীকে হত্যার পর স্বজনদের জানায় ডায়বেটিস কমে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তার স্বামীর মৃত্যু হয়েছে। কিন্তু দাফনের ১০ দিনের মাথায় ওই নারী তার খালাতো ভাই শাহজাহান চৌধুরীকে বিয়ে করে নগরের তালতলায় সংসার করছিলেন। এতে স্বজনদের সন্দেহ হয় আইনজীবী আনোয়ার হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মরদেহ দাফনের পর বাসার কাজের বুয়া স্বপ্নার মাধ্যমে এক বছর ধরে পরকীয়া চলে আসার বিষয়টি জানতে পারেন সবাই।

মামলার তদন্তু কর্মকর্তা কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) ইয়াছিন আলী বলেন, গ্রেফতারকৃত শিপাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এদিকে আরেক আবেদনে মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের অনুমতি চাওয়া হয়েছে। আবেদন দু’টির ওপর রোববার শুনানি হওয়ার কথা আছে।ব