প্রচ্ছদ দৈনিক খবর

সৌম্য-লিটনদের পাশে দাঁড়ালেন বিসিবি সভাপতি

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

সদ্য সমাপ্ত বিশ্বকাপ থেকেই ফেসবুক খুললেই দেখা যাচ্ছে সৌম্য-লিটনদের নিয়ে ফেসবুক ব্যবহারকারীদের বিরূপ মন্তব্য। এই তালিকায় যোগ করা যেতে পারে আরও কয়েকজন ক্রিকেটারদের নাম।

পুরো দলই যখন ভালো পারফর্ম করতে ব্যর্থ হচ্ছে, তখন কেন নির্দিষ্ট কয়েকজন ক্রিকেটারকে নিয়ে এত সমালোচনা- এমন প্রশ্ন রেখেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এ ব্যাপারে বিসিবি সভাপতি বলেন, ‘এই খেলোয়াড়রা কিন্তু পারফর্ম করেছে। এই বিশ্বকাপে সৌম্য, লিটন, পারফর্ম করেনি, এ নিয়ে এত হুলুস্থুল। কিন্তু ওরা তো এতদিন পারফর্ম করেছে।

এমন মনে হচ্ছে ওরা খেলাই জানে না। মুশফিক, সাকিব, রিয়াদের মত খেলোয়াড়ও পারফর্ম করতে পারেনি। মুস্তাফিজ আমাদের সেরা বোলার পারফর্ম করতে পারেনি। তাই বলে কি ওরা খারাপ? ওরাও আগে করেছে আর ওরাই করবে। ওরা না করলে নতুনরা করবে। এ নিয়ে এত তাড়াহুড়ার কিছু নেই।’

এদিকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হেসেখেলে টি-টোয়েন্টি সিরিজ হারানো বাংলাদেশ দল এখন চেনা ছন্দে নেই। জয়ের খুব কাছে গিয়ে হারার রেকর্ড তো আছেই, কিছু কিছু ম্যাচে গড়া যাচ্ছে না প্রত্যাশিত প্রতিদ্বন্দ্বিতাও। এই অচেনা বাংলাদেশ দেখে তাই হৃদয়ে রক্তক্ষরণ কোটি ক্রিকেটপ্রেমীর।

পাপন বলেন, ‘একটা দলের পারফরম্যান্স হঠাৎ করে খারাপ হতেই পারে। তাহলে কী করবেন আপনি? আপনি কি হাল ছেড়ে দেবেন নাকি এটাকে ঠিক করবেন? কারও সামর্থ্য নেই এমন তো নয়।

এরাই তো অতীতে পারফর্ম করে দেখিয়েছে। সাদমান বেশ কয়েকটা ভালো ইনিংস খেলেছে। সাইফ ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করেছে। শান্ত গত টেস্টগুলোতেও ভালো করেছে।

এরা মাত্র এসেছে। বেশিরভাগ খেলোয়াড়ই এখন পর্যন্ত বিশ্বের সেরা বোলিং মোকাবেলা করেনি, এখন করবে।’

এদিকে পাপনের বিশ্বাস, ‘আমাদের সেরা অনেক খেলোয়াড় ফর্মে নেই। এটা গুরুত্বপূর্ণ ইস্যু। বিশ্বকাপে সাকিব রান করতে পেরেছে?

কিন্তু দেখুন পাকিস্তানের সাথে ঢাকা টেস্টে কী ব্যাটিংটা করল। চট্টগ্রাম টেস্টে লিটন ভালো করেনি, মুশফিক ভালো করেনি? ওরা বিশ্বকাপে তো পারেনি। তাই বলে খারাপ হয়ে গেল?’