প্রচ্ছদ দৈনিক খবর

সেই জেবুন্নেছার বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে মাঠে নামবে দুদক

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

রাষ্ট্রীয় গো’পন নথি ‘চু’রির চেষ্টার’ অ’ভিযোগ এনে সাংবাদিক রোজিনা ইস’লামকে সচিবালয়ে আ’ট’কে রাখার ঘটনায় আলোচনায় আসা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অ’তিরিক্ত সচিব কাজী জেবুন্নেছার বি’রুদ্ধে অ’বৈধ সম্পদের সুনির্দিষ্ট তথ্য পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দু’র্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার জহুরুল হক।

বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।জানা যায়, দুদকের গোয়েন্দা বিভাগ দেশজুড়ে আ’লোচিত অ’তিরিক্ত সচিব কাজী জেবুন্নেছার অর্থ সম্পদের বিষয়ে গো’পনে অনুসন্ধান শুরু করেছে।

পেশাগত দায়িত্ব পালনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে সোমবার সাংবাদিক রোজিনা ইস’লাম হে’নস্তার শিকার হন। এ ঘটনায় নেপথ্যে নাম আসে কাজী জেবুন্নেছার। এরপর থেকে তার বিষয়ে বিভিন্ন মাধ্যমে তার ক্ষমতার অ’পব্যবহার ও অ’বৈধ সম্পদের নানা বিষয় বেরিয়ে আসছে।

সোশ্যাল মিডিয়ায় জেবুন্নেছার নামে-বেনামে দেশে-বিদেশে বাড়ি-গাড়ি, ফ্ল্যাট, জমি ও ব্যাংকের অর্থ প্রভৃতি তথ্য বের হতে থাকে। দুদকের কাছেও নানা মাধ্যম থেকে অ’ভিযোগ আসছে বলে জানা যায়। এতে বলা হয়, জেবুন্নেছার নামে

রাজধানীতে চারটি বাড়ি, ফ্ল্যাট, গাজীপুরে ২১ বিঘা জমি, কানাডায় তিনটি বাড়ি, ও লন্ডনে একটি বাড়ি ছাড়াও শত কোটি টাকার এফডিআর রয়েছে। দুদক মনে করছে এসব অ’ভিযোগের সত্যতা যাছাই করা দরকার। প্রাথমিক সত্যতা পাওয়া গেলে অনুসন্ধানে মাঠে নামবে দুদক টিম।

প্রসঙ্গত, গত ১৭ মে দুপুরের পর পেশাগত দায়িত্ব পালনে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান প্রথম আলোর অনুসন্ধানী প্রতিবেদক রোজিনা ইস’লাম। মন্ত্রণালয়ের কর্মক’র্তারা তাকে একটি কক্ষে ৫ ঘণ্টা আ’ট’কে রাখেন। রাত সাড়ে আটটার দিকে রোজিনাকে শাহবাগ থা’না-পু’লিশের কাছে হস্তান্তর করা হয়। তাকে রাত ৯টার দিকে শাহবাগ থা’নায় নিয়ে যায় পু’লিশ।

পরে রাত পৌনে ১২টার দিকে তার বি’রুদ্ধে শাহবাগ থা’নায় রাষ্ট্রীয় গো’পন নথি ‘চু’রির চেষ্টার’ অ’ভিযোগ এনে ‘অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট’ আইনে মা’মলা করা হয়। মা’মলার বাদী হন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শি’ব্বির আহমেদ ওসমানী।

রোজিনাকে আ’ট’কে রাখার সময় সেখানে উপস্থিত ছিলেন অ’তিরিক্ত সচিব জেবুন্নেছা। ‘হে’নস্তাকারী’ হিসেবে তার নাম উল্লেখের পাশাপাশি তাকেও ‘দু’র্নীতিগ্রস্ত’ হিসেবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে।