প্রচ্ছদ দৈনিক খবর

সুন্দরবনে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

সুন্দরবনে আগুন লেগেছে। সোমবার দুপুরে পূর্ব বন বিভাগের বাগেরহাটের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও বন বিভাগ।

কী কারতণে আগুন ধরেছে এবং কতটুকু জায়গায় আগুন ছড়িয়ে পড়েছে তা জানা যায়নি। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন,

ঘণ্টাখানেক আগে দাসের ভারানি এলাকায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের সঙ্গে বনরক্ষীরাও কাজ করছেন। তিনি আরো বলেন, আগুন যাতে বনের মধ্যে ছড়াতে না পারে সেজন্য আমরা আগুনের স্থানের চারপাশে ফায়ার ক্যানেল কাটা শুরু করেছি। আশা করি, শিগগিরই আগুন নিয়ন্ত্রণে আনতে পারব।