প্রচ্ছদ দৈনিক খবর

সুখবরঃ বৃত্তির গেজেট প্রকাশ, মাসে ৭৫০ ও ৩৫০ টাকা পাবেন শিক্ষার্থীরা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

২০২০ সালের পরীক্ষার ফলের ভিত্তিতে ৭৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ১৫০ জন শিক্ষার্থী মেধাবৃত্তি ও ৬০০ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাবেন। গতকাল মঙ্গলবার (২৭ এপ্রিল) এ বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের গেজেট প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।

পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাবৃত্তি পাওয়া ১৫০ জন শিক্ষার্থী প্রতি মাসে ৭৫০ টাকা এবং বার্ষিক এককালীন ১ হাজার ৮০০ টাকা পাবেন। সাধারণ বৃত্তি পাওয়া আলিম পরীক্ষায় উত্তীর্ণ ৬০০ শিক্ষার্থী প্রতি মাসে ৩৫০ টাকা এবং বার্ষিক এককালীন ৭৫০ টাকা করে পাবেন। কোর্সের মেয়াদ অনুযায়ী শিক্ষার্থীরা ৩/৪/৫ বছর পর্যন্ত বৃত্তি পাবেন।

বৃত্তি পাওয়া আলিম শিক্ষার্থীদের টাকা জিটুপি পদ্ধতিতে ইএফটির মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। বৃত্তির গেজেট প্রকাশের ৭ দিনের মধ্যে অনলাইন সুবিধাসম্পন্ন ব্যাংকে অ্যাকাউন্ট খুলে হিসাব নম্বর ভর্তিকৃত প্রতিষ্ঠানে জমা দিতে হবে। ২০২০ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দেশের সব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি পাবেন ১০ হাজার ৫০১ জন।

এইচএসসি পরীক্ষায় মেধাবৃত্তি পেয়েছেন মোট ১ হাজার ১২৫ জন। সাধারণ বৃত্তি পেয়েছেন ৯ হাজার ৩৭৬ জন। এইচএসসিতে মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীরা মাসে ৮২৫ টাকা ও বছরে এককালীন ১ হাজার ৮০০ টাকা পাবেন। সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা পাবেন। জিটুপি পদ্ধতিতে ইএফটির মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে বৃত্তির টাকা পাঠানো হবে। বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকাসহ গেজেট প্রকাশ করেছে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড।

গেজেট প্রকাশের ৭ দিনের মধ্যে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে তার তথ্য ভর্তি হওয়া প্রতিষ্ঠানে জমা দিতে হবে। বৃত্তির টাকা ২০২০-২১ অর্থবছরে রাজস্ব বাজেটের বৃত্তি-মেধা বৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে।