প্রচ্ছদ আন্তর্জাতিক

সাড়া ফে’লেছেন গান গাওয়া নকল ট্রা’ম্প

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

অনলাইন ডেস্ক: পৃথিবীর বহু সেলিব্রেটির মতো দেখতে অবিকল মানুষ আগেও ইন্টারনেট দুনিয়ায় সাড়া ফে’লেছে। আসল সেলিব্রেটির চেয়ে সম্পূর্ণ ভিন্ন পেশায় থাকা এসব মানুষেরা প্রায়ই আলোড়ন তোলেন। এই তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছেন সাবেক মা’র্কিন প্রে’সিডেন্ট ডোনাল্ড ট্রা’ম্প। পাকিস্তানে দেখা গেছে এমনই এক ‘ট্রা’ম্প’কে।

ডোনাল্ড ট্রা’ম্পের মতো দেখতে মানুষ আগেও দেখা গেছে। তবে এবারে পাকিস্তানে পাওয়া গেছে গানের প্রতিভা থাকা নকল ট্রা’ম্পের। সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফে’লে দিয়েছেন পেশায় এই কুলফি বিক্রেতা। কেবল ধনকুবের রাজনীতিবিদ ট্রা’ম্পের সঙ্গে চেহারার মিল নয় গানের গ’লা দিয়েও নেট নাগরিকদের মাতিয়ে তুলেছেন তিনি।

মধ্য বয়সী ওই ব্যক্তি কুর্তা পাজামা পরে নিজের কুলফি বিক্রির গাড়ির সামনে গান গাইছেন- এমন একটি ভিডিও নেট দুনিয়ায় সাড়া ফে’লেছে। পাকিস্তানি গায়ক ও গীতিকার শেহজাদ রায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করার পর তা আলোচনায় আসে। তিনি লিখেছেন, ‘এই কুলফি ওয়ালা ভাইকে চিনে থাকলে শেয়ার করুন… আমি তাকে খুঁজছি।’

বহু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী বিভিন্ন মাধ্যমে ভিডিওটি শেয়ার করার পর জানিয়েছেন এই কুলফিওয়ালা পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের শাহিওয়ালের বাসিন্দা। শেহজাদ রায় তাকে খুঁজে পেতে সাহায্য করার অনুরোধ জানিয়েছেন। অনেকেই বলেছেন তারা এই কুলফি ওয়ালার সুস্বাদু কুলফির স্বাদ নিয়েছেন।

ভিডিওতে থাকা ব্যক্তির সঙ্গে ট্রা’ম্পের চেহারার ব্যাপক মিল থাকলেও অনেকেই এনিয়ে সাবেক মা’র্কিন প্রে’সিডেন্টকে উপহাস করছেন। একজন লিখেছেন, নির্বাচনে হেরে পাকিস্তানে আইসক্রিম বিক্রি করছেন ডোনাল্ড ট্রা’ম্প। আরেকজন লিখেছেন, ‘সাবেক মা’র্কিন প্রে’সিডেন্ট যে গান গাইতে জানেন তাতো জানতাম না।’

তবে প্রশংসাও পাচ্ছেন ওই কুলফিওয়ালা। তার গানের দক্ষ’তার প্রশংসা করে এক জন লিখেছেন, ‘দেখতে ট্রা’ম্পের মতো, কিন্তু আত্মাটা নসিবো লালের মতো।’ উল্লেখ্য, পাকিস্তানের জনপ্রিয় ফোক শিল্পী নসিবো লাল। তবে শেহজাদ রায় ওই কুলফিওয়ালাকে খুঁজে পেয়েছেন কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে সমর্থকেরা তাকে এই বি’ষয়ে নতুন তথ্য জানানোর অনুরোধ করে রেখেছেন।