প্রচ্ছদ দৈনিক খবর

সালমানের পরিবারে করোনার থাবা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ভা’রতে করো’না সংক্রমণের পরিস্থিতি ভ’য়াবহ। সাধারণ মানুষের পাশাপাশি করো’নায় আ’ক্রান্ত হচ্ছেন সেলিব্রেটিরাও। এবার করো’না থাবা বসাল বলিউড তারকা সালমান খানের পরিবারে।

সোমবার (১০ মে) ভা’রতীয় সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদনে জানা যায়, কোভিড আ’ক্রান্ত হয়েছেন সালমান খানের দুই বোন- অলভিরা খান ও অর্পিতা খান।

এবারের ঈদে মুক্তি পেতে চলেছে সালমান খানের ছবি রাধে। তার ঠিক ৩ দিন আগেই করো’নার থাবা ভাইজানের পরিবারে। সংবাদমাধ্যমে অ’ভিনেতা নিজেই এ কথা জানান। রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই-এর প্রচার ইন্টারভিউ দিচ্ছিলেন সালমান। সেখানেই দুই বোনের কোভিড পজিটিভ হওয়ার কথা জানালেন অ’ভিনেতা। আগামী বৃহস্পতিবার (১৩ মে) থিয়েটার ও ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে এই ছবি।

বলিউড অ’ভিনেতা বলেন, এতদিন কেবল দূরের মানুষের করো’না আ’ক্রান্ত হওয়ার কথা, তাদের চিকিৎসার সমস্যার কথা শুনতাম। এবার করো’না ঘরের ভিতরে চলে এসেছে।

প্রসঙ্গত, অলভিরা সালমান খানের নিজের বোন। অ’ভিনেতা -পরিচালক অ’তুল অ’গ্নিহোত্রীর সঙ্গে তার বিয়ে হয়। সালমা খান ও সেলিম খানের একমাত্র কন্যা অলভিরা। অন্যদিকে, সেলিম খানের দত্তক কন্যা অর্পিতা। সালমানের সবথেকে প্রিয় অর্পিতা। গোটা পরিবারের সবচেয়ে আদুরে মে’য়ে। সালমান বরাবরই বলে এসেছেন পরিবারের ‘লাকি চার্ম’ হলো তাদের এই বোন। বাড়িতে সব ভাইদের উপরেই তার হুকুম চলে। ২০১৪ সালে অ’ভিনেতা আয়ুশ শর্মা’র সঙ্গে বিয়ে হয় অর্পিতা খানের। খান পরিবারের জামাই হওয়ার পরে সালমানের হাত ধরে বলিউডে সফর শুরু হয় আয়ুশের। দুই বোনেরই দ্রুত আরোগ্য চান সালমান।