বাংলা ম্যাগাজিন রিপোর্ট:-নায়িকা পরীমনির বি’রু’দ্ধে গুলশানের অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঢাকা বোট ক্লাবের ওই ঘটনার পর তার বিরুদ্ধে মধ্যরাতে যাতায়াত ও মদ্যপানের বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ। ইতোমধ্যে গুলশানের একটি ক্লাবের বার বয়কে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বনানী থানা পুলিশ।
জানা যায়, বোট ক্লাবের ওই ঘটনার আগের রাতে গুলশান অল কমিউনিটি ক্লাবে নিজের দলবল নিয়ে প্রবেশ করেন পরীমনি। সেখানে মধ্যরাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চালান ভাঙচুর।
গুলশান থানা সূত্রে জানা যায়, ৭ জুন রাত ১২টার পর পরীমনি তার সাবেক প্রেমিক তামিম হাসান ও দু’টি বেসরকারি টিভি চ্যানেলের কর্মকর্তা পরিচয়ধারী দু’জনকে নিয়ে গুলশানের একট অভিজাত ক্লাবে যান। তখন তারা মদ্যপ ছিলেন।
আরও জানা যায়, ক্লাবে ঢুকে পরীমণি ও অন্যরা বার ব্যবহার করতে চান। বার বয় জালাল এতে অসম্মতি জানালে পরীমণি তার গালে চড় মারেন। ক্লাব কর্মকর্তারা বেসামাল আচরণের প্রতিবাদ করলে তিনি নিজেই পুলিশে কল করেন। গুলশান থানা পুলিশের দু’টি পিকআপ ভ্যান সেখানে যায়।পরে তারা বুঝিয়ে পরীমণিকে বাসায় পাঠান।
এ খবর পুলিশের সর্বত্র ছড়িয়ে পড়ে। সীমানা ঘেষা এলাকা হওয়ায় বুধবার বনানী থানা পুলিশ ওই ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে বার বয় জালালের কাছ থেকে সেই রাতের ঘটনা জানতে চায়। ক্লাবটির সদস্য (প্রশাসন) এজন্য পুলিশের কাছে সময় চেয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে অল কমিউনিটি ক্লাব লিমেটেডের প্রেসিডন্ট কে এম আলমগীর ইকবাল জানান, গণমাধ্যমকে জানান, রাত প্রায় একটার দিকে অল কমিউনিটি ক্লাবে আসেন পরীমণিসহ আরেকজন। ক্লাব বন্ধের সময় হওয়ায় তাদের প্রথমে ঢুকতে দেওয়া হয়নি। পরে ক্লাব সদস্যদের অনুরোধে তাদের ঢুকতে দেওয়া হয়। আধঘণ্টা সার্ভ করার পর তাদের বের হয়ে যেতে বলা হয়।
তিনি আরও বলেন, তখন পরীমণি বের না হয়ে বিশৃঙ্খলা শুরু করেন। এ সময় তিনি ১৫টা গ্লাস, ৯টি অ্যাশট্রেসহ আরও কিছু হাফপ্লেট ভাঙেন। পরে নিজেই ৯৯৯ এ ফোন করেন। পুলিশ এসে তাদের বের হয়ে যেতে বলে।













































